চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে আগুন: সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহায্যের আহ্বান

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
9:50 অপরাহ্ন 11, মার্চ 2023
in চট্টগ্রাম, জনপদ
A A
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় আগুন লাগার ১২ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার ইউনিটদের সাথে সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটকে আগুন নেভানোর কাজে যোগ দেয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

আজ শনিবার (১১ই মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, আগ্রাবাদ এবং বায়েজিদ স্টেশন থেকে প্রথমে ৫টি গাড়ি গিয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় দুপুর থেকে ৮টি এবং সর্বশেষ আরও ৯টি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন বাহিনীর ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেবেন বলেও জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ‘আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান’।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ইউনিটেক্স লিমিটেডের জন্য আমদানি করা তুলার বাণ্ডিলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। একদিকে তুলার আগুন নেভাতে সময় লাগা এবং  আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

Tags: অগ্নিকাণ্ডচট্টগ্রামসামরিক বাহিনীসীতাকুণ্ডসীতাকুণ্ডে অগ্নিকাণ্ড
Previous Post

মিথ্যা খবর ও গুজব রোধে গণমাধ্যমকর্মীদের সংলাপ

Next Post

ওটিটি প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্টে বাংলাদেশ অনন্য: ঋতুপর্ণা সেনগুপ্ত

Next Post
ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশের অনন্য ওটিটি কনটেন্টের প্রতিনিধিত্ব করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্টে বাংলাদেশ অনন্য: ঋতুপর্ণা সেনগুপ্ত

রিয়ালের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়েও ৩ পয়েন্ট রিয়ালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT