চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে পড়েও ৩ পয়েন্ট রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 11, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দুই ব্রাজিলিয়ান তারকার নৈপুণ্যে পয়েন্ট হারাতে হয়নি স্প্যানিশ জায়ান্টদের। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে দাপট দেখিয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে ৫৬ পয়েন্টে টেবিলের দুইয়ে স্বাগতিক দল, ২৭ পয়েন্টে ১৩তে এস্পানিওল।

শনিবার লা লিগার রাউন্ড-২৫ এর লড়াইয়ে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে গোল করেছেন এদের মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র ও মার্কো আসেনসিও। এস্পানিওলের একমাত্র গোলটি করেছেন হোসে লুইস।

বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় স্বাগতিক দলের। ৮ মিনিটে এস্পানিওলকে এগিয়ে নেন হোসে লুইস। পিছিয়ে পড়লেও ম্যাচে দাপট দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। সমতায় ফিরতে অপেক্ষা করতে হয়নি খুব একটা সময়। ২২ মিনিটে গোল শোধ করেন ভিনিসিয়াস জুনিয়র।

৩৯ মিনিটে লস ব্লাঙ্কোসদের এগিয়ে নেন আরেক ব্রাজিলিয়ান এদের মিলিতাও। অরেলিয়া শুয়ামেনির পাস থেকে গোল আদায় করেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে মাঝ দাপট থাকলেও আক্রমণে সুবিধা করে উঠতে পারছিল না স্প্যানিশ জায়ান্ট দল। ৭২ মিনিটে লুকা মদ্রিচের বদলি হয়ে মাঠে নামেন আসেনসিও। আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমলেও ৯০ মিনিট শেষে গোলের দেখা মেলেনি কারো। এরপর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Tags: এস্পানিওলভিনিসিয়াসমিলিতাওরিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

ওটিটি প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্টে বাংলাদেশ অনন্য: ঋতুপর্ণা সেনগুপ্ত

Next Post

রাজধানীতে কৃষি প্রযুক্তির উন্নয়নে গবেষকদের দু’দিনের সভা শুরু

Next Post
রাজধানীতে কৃষি প্রযুক্তির উন্নয়নে গবেষকদের দু'দিনের সভা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কৃষি প্রযুক্তির উন্নয়নে গবেষকদের দু'দিনের সভা শুরু

পুলিশ ও শিক্ষার্থীরা সংঘর্ষে অংশগ্রহণ করছে, অগ্নিসংযোগ ও ধোঁয়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে 'রণক্ষেত্র'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT