চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা লিগে আন্তর্জাতিক মানের মাঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 14, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সবুজ চেকার্ড প্যাটার্নের খেলার মাঠের ছবি, কিছু মানুষ হাঁটছে ও খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবহেলা, অনাদরে থাকা সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামের বর্তমান ছবি দেখলে চমকে উঠবেন যেকেউ! আউটফিল্ড বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মতো! জেলা লিগে চমৎকার আয়োজনের পেছনের গল্পটা আরও রোমাঞ্চকর। মাত্র চার দিনের কর্মযজ্ঞে আমূল বদলে ফেলা হয়েছে মাঠটিকে। উইকেটও করা হয়েছে আন্তর্জাতিক মানের। পিকনিক, অনুষ্ঠানের স্পট হয়ে ওঠা মাঠ এখন সিরাজগঞ্জবাসীর বড় গর্বের জায়গা।

এর পেছনের কারিগর সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটির প্রধান, বিসিবি কোচ আব্দুল্লাহ্ আল মামুন। তিনি চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘লিগে আমি যুক্ত এ বছরই। কারণ দল নিয়ে বাইরে থাকতাম। সময় দিতে পারতাম না। এবার যিনি আয়োজন করছেন, তিনি হলেন গোলাম মোস্তফা সোহাগ (সিরাজগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি)। একই দলে আমরা ১২ বছর খেলেছি। তিনি আমাকে মাঠের দায়িত্ব দিয়ে বললেন নতুনত্ব আনতে, মাঠটা যেন মানুষকে আকৃষ্ট করে।’

‘বাজেট দেয়ার পর সঙ্গে সঙ্গে পাশ করলেন। তারপর পরিকল্পনা শুরু। একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় প্রয়োজন ভালো মাঠ। আমি নিজেও দীর্ঘ ২৪ বছর খেলাধুলা করেছি। এই মাঠটাকে কেউ ভালোবাসে না। যে যার মতো ব্যবহার করেছে, অনুষ্ঠান করেছে। পিকনিক পর্যন্ত হয় এসব মাঠে।’

‘পরিকল্পনা একমাসের। পিচের মাটি নিয়ে আসি বগুড়া থেকে। একজন কিউরেটরের সহযোগিতা নেই। বগুড়ার আমিরুল ইসলাম। ছুটির দিনে উনি এসে বিস্তারিত বর্ণনা করে দেন। মাঠ যখন পরিপূর্ণ সবুজ হয়ে গেল, তখন সবাই বলছিল এতটা প্রত্যাশা করেনি। মেলবোর্ন মাঠের একটা ছবি পেলাম। সোহাগকে দেখালাম। বললাম, এমন করার ইচ্ছা। সে পাশে দাঁড়াল।’

‘কত টাকা খরচ হবে তখনও জানি না। তিন ঘণ্টায় অনেককে ফোন করলাম, কিন্তু ইতিবাচক সাড়া পাইনি। তিনটা ছেলে এগিয়ে এলো। ওরা হল- রাসেল, প্রিন্স, রানা। চার দিনেই আমরা মেলবোর্নের আদলে রূপ দিতে পেরেছি সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামকে।’

গত ৬ মার্চ এসপিএল চতুর্থ আসর শুরু হয়। এবারের আসরটি জমকালো করতে রাখা হয়েছে আধুনিক নানা অনুষঙ্গ। এবার টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। ২২ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। টুর্নামেন্টে খেলছেন জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে ফাইনালে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবেন আয়োজকরা।

Tags: বাংলাদেশ ক্রিকেটমাঠমেলবোর্নলিড স্পোর্টসসিরাজগঞ্জ
Previous Post

শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক: শিক্ষামন্ত্রী

Next Post

অভিনেত্রী পায়েলের পোস্ট নিয়ে নেট দুনিয়া তোলপাড়

Next Post
অভিনেত্রী পায়েলের ছবি ও তার লেখা চিঠি, নেট দুনিয়ায় ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী পায়েলের পোস্ট নিয়ে নেট দুনিয়া তোলপাড়

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT