চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:17 অপরাহ্ন 14, মার্চ 2023
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই ভূক্তভোগী রোহিঙ্গারা দাবি করেছিলেন, মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসার সদস্যদের আগুন লাগাতে দেখেছেন তারা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-৪ ব্লকের বাসিন্দা মো. সেলিম বাদী হয়ে দায়ের মামলাটি নথিভূক্ত করা হয়েছে। মামলায় আসামিদের নাম অজ্ঞাত উল্লেখ করার পাশাপাশি আসামির সংখ্যাও উল্লেখ করা হয়নি বলে জানান ওসি।

গত ৫ মার্চ দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ, বি ও ডি ব্লকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে তিন ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ২ হাজার ৮০৫ টি বসত ঘরসহ বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায় এবং ১৫ হাজারের বেশী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরদিন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

তদন্ত কমিটি রোববার বিকালে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। এতে অগ্নিকাণ্ডের ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত ও উদ্দ্যেশ প্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে তদন্ত কমিটি ১০ টি সুপারিশ করে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মামলা দায়ের করারও সুপারিশ করে তদন্ত কমিটি।

ঘটনার পরপরই ভূক্তভোগী রোহিঙ্গা দাবি করেছিলেন, ঘটনাটি পরিকল্পিত ও নাশকতামূলক। রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভীতি ছড়িয়ে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা’র সদস্য আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। আগুন লাগানো ওইসব দুষ্কৃতিকারিরা আশ্রয় শিবিরটির বাসিন্দা নয় এবং তারা বহিরাগত।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার রাতে মো. সেলিম নামের এক রোহিঙ্গা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দায়ের মামলাটি পুলিশ নথিভূক্ত করেছে। মামলায় আসামিদের নাম অজ্ঞাতের পাশাপাশি সংখ্যা উল্লেখ করা হয়নি।

মামলাটি এখন তদন্তের পর্যায়ে রয়েছে এবং আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া চেষ্টা করা হবে জানান ওসি।

Tags: অগ্নিকান্ডকক্সবাজারমামলা
Previous Post

অভিনেত্রী পায়েলের পোস্ট নিয়ে নেট দুনিয়া তোলপাড়

Next Post

নারী যাত্রীর মাথায় ট্রেনের টিকিট চেকারের মূত্রত্যাগ!

Next Post
বাংলাদেশের ট্রেন চলাচলের দৃশ্য, রেলপথে যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী যাত্রীর মাথায় ট্রেনের টিকিট চেকারের মূত্রত্যাগ!

বাংলাদেশের একজন নারী সংবাদ প্রতিবেদক, হাসিমুখে ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার উপস্থাপনায় জেসিয়া ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT