চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ-পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশে মানবিক সহায়তা ও উন্নয়নের যে দীপশিখা প্রজ্বালিত করেছিলেন স্যার ফজলে হাসান আবেদ, তা আজও আলোকিত করছে বিশ্বের কোটি মানুষের জীবন। বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২০ ডিসেম্বর)।

২০১৯ সালের এই দিনে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সমাজসেবায় অসামান্য ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করেছে।

মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের শুরুর দিকে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন স্যার ফজলে হাসান আবেদ। তখন দেশের অর্থনীতি ছিল চরমভাবে বিপর্যস্ত। ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের সহায়তায় তিনি দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম এলাকা সুনামগঞ্জের শাল্লায় প্রতিষ্ঠা করেন ব্র্যাক। মানবসেবার সেই ক্ষুদ্র উদ্যোগ আজ বিশ্বব্যাপী বিস্তৃত এক উন্নয়ন মডেলে পরিণত হয়েছে।

১৯৩৬ সালে জন্মগ্রহণকারী স্যার ফজলে হাসান আবেদ ১৯৬২ সালে লন্ডন থেকে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রি অর্জন করেন। পাকিস্তান শেল অয়েল কোম্পানিতে সিনিয়র কর্পোরেট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থাকাকালে ১৯৭০ সালের ঘূর্ণিঝড় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি চাকরি ছেড়ে লন্ডনে চলে যান এবং সেখানে ‘অ্যাকশন বাংলাদেশ’ ও ‘হেলপ বাংলাদেশ’ গড়ে তুলে যুদ্ধাহত ও শরণার্থীদের সহায়তায় কাজ করেন।

স্বাধীনতার পর ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের সূচনা করেন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনমান উন্নয়ন ছিল তাঁর দর্শনের মূল ভিত্তি। স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, কৃষি, খাদ্য নিরাপত্তা, মানবাধিকার, অভিবাসন, নগর উন্নয়নসহ বহুমুখী কর্মসূচির মাধ্যমে ব্র্যাক একটি সমন্বিত উন্নয়ন মডেল গড়ে তোলে।

বর্তমানে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ১৪টি দেশে ব্র্যাকের কার্যক্রম পৌঁছেছে প্রায় ১৪ কোটি ৫০ লাখ মানুষের কাছে। কাজের উদ্ভাবনী ও টেকসই প্রভাবের স্বীকৃতিস্বরূপ জেনেভাভিত্তিক সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’ ২০২০ সালে টানা পঞ্চমবারের মতো ব্র্যাককে বিশ্বের শীর্ষ এনজিও হিসেবে স্বীকৃতি দেয়।

সমাজসেবা ও মানব উন্নয়নে অবদানের জন্য স্যার ফজলে হাসান আবেদ দেশ-বিদেশে অসংখ্য সম্মাননা লাভ করেছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ফুড প্রাইজ, লেগো অ্যাওয়ার্ড, ইদান প্রাইজ, ওপেন সোসাইটি প্রাইজ এবং ক্লিনটন গ্লোবাল সিটিজেনশিপ অ্যাওয়ার্ড। ২০০৯ সালে ব্রিটিশ ক্রাউন তাঁকে ‘দ্য মোস্ট ডিস্টিংগুইশড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ’ উপাধিতে ভূষিত করে।

তিনি প্রিন্সটন, অক্সফোর্ড, কলাম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান বিশ্বব্যাপী উন্নয়ন চিন্তাধারায় স্থায়ী ছাপ রেখে গেছে।

মানবিকতা, উদ্ভাবন ও আত্মমর্যাদাভিত্তিক উন্নয়নের যে দর্শন স্যার ফজলে হাসান আবেদ রেখে গেছেন, তা আজও বাংলাদেশসহ বিশ্বজুড়ে অসংখ্য উন্নয়নকর্মী ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করে চলেছে।

Tags: ব্র্যাকের প্রতিষ্ঠাতাস্যার ফজলে হাসান আবেদ
Previous Post

লায়নের সামনে শুধুই ওয়ার্ন, জনসনকে টপকে গেলেন কামিন্স

Next Post

সংবাদমাধ্যম-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ সম্মিলিত নাগরিক সমাজের

Next Post
সংগঠিত নাগরিক সমাজের প্রতিবাদ লোগো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদমাধ্যম-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ সম্মিলিত নাগরিক সমাজের

বিরতি বোর্ডের ছবি, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিসিএসএনএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT