চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লায়নের সামনে শুধুই ওয়ার্ন, জনসনকে টপকে গেলেন কামিন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স উইকেট উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যাট কামিন্স

চলতি অ্যাশেজে ব্যাটিং-বোলিং দুই বিভাগে সমান তালে পারফরম্যান্স দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। ইতিমধ্যে অধিনায়ক প্যাট কামিন্স অ্যাডিলেডে তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট, নাথান লায়নের শিকার ২টি। তাতেই গ্লেন ম্যাকগ্রেথকে টপকে অজিদের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুইয়ে চলে এসেছেন লায়ন, সামনে শুধুই শেন ওয়ার্ন। এদিকে মিচেল জনসনকে পিছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন কামিন্স।

অ্যাশেজের প্রথম দুই টেস্টে চোটের কারণে খেলেননি কামিন্স। কেবল প্রথম টেস্টে স্কোয়াডে ছিলেন লায়ন, প্রথম ইনিংসে ২ ওভার বোলিং করেন, পাননি কোন উইকেট। অবশ্য সেই দুই টেস্টে মিচেল স্টার্ক চালিয়েছেন বোলিং তাণ্ডব।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৮ ওভারে লায়ন তুলে নেন ২ উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারে ৫৬৪তম উইকেট। ৫৬৩টি উইকেট নেয়া ম্যাকগ্রেথকে টপকে গেছেন তিনি, ৭০৮টি উইকেট নেয়া কিংবদন্তি ওয়ার্ন আছেন তার উপরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লায়ন দ্বিতীয় ইনিংসে কেবল ৬ ওভার বোলিং করেছেন, তবে এখনও তিনি কোন উইকেট নিতে পারেননি।

একই ম্যাচে, প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট। তাতে ক্যারিয়ারের ৩১৫তম শিকার কামিন্স টপকে গেছেন মিচেল জনসনকে। অজিদের হয়ে ৩১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় জনসনকে পেছনে ঠেলে ছয়ে উঠে এসেছেন কামিন্স। তার উপরে ৩৫৫ উইকেট নিয়ে পাঁচে আছেন ডেনিশ লিলে।

এ তালিকায় ৪২১ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন মিচেল স্টার্ক। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি নিয়েছেন এক উইকেট। তবে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি নেন ১০ উইকেট এবং দ্বিতীয় টেস্টে নেন ৮ উইকেট।

তবে টেস্ট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক, তার পরেই ৪১৪ উইকেট নেয়া পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের নাম।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজনাথান লায়নপ্যাট কামিন্সমিচেল স্টার্কলিড স্পোর্টসশেন ওয়ার্ন
Previous Post

ওসমান হাদির জানাজাস্থলে থাকবে এক হাজার বডি-ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত পুলিশ

Next Post

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সংগঠিত নাগরিক সমাজের প্রতিবাদ লোগো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদমাধ্যম-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ সম্মিলিত নাগরিক সমাজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT