চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইকে পেলেও বোনের এখনো খোঁজ পাননি গায়িকা পুতুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 24, আগস্ট 2024
in বিনোদন
A A
গায়িকা পুতুল বন্যার পানিতে ভেসে থাকা শহরে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ক’দিন ধরেই পানিবন্দী পুরো ফেনী। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ফেনীর বাসিন্দারা।

গেল বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীবাসী। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে পরিবার-পরিজন কোথায় আছেন, কেমন আছেন, সেই খোঁজখবরটুকুও নিতে পারছেন না অনেকে। তেমনি একজন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত শ্রোতাপ্রিয় শিল্পী পুতুল।

বৃহস্পতিবার থেকে ফেনীতে থাকা তার ভাই ও বোনের সাথে যোগাযোগ করতে পারছেন না বলে শুক্রবার (২৩ আগস্ট) জানান পুতুল। ফেনী শহরের উকিলপাড়ায় বাড়ি পুতুলদের। সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে বলে জানান এই শিল্পী। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পুতুলের ভাই। পাশে বড় বোনও থাকতেন। বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না পুতুল।

তবে এরইমধ্যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন এই শিল্পী। শুক্রবার রাতেই তিনি জানিয়েছেন,“আমার ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছি। তিন তলায় পানি না ওঠায় নিরাপদে আছে তারা। বোনের পরিবারের খোঁজ চলছে। কোনো একটা মসজিদে আশ্রয় নিয়েছে বলে জেনেছিলাম। কোন মসজিদ তা জানি না। সেখানেই আছে নাকি অন্যত্র গেছে বুঝতে পারছি না।”

শনিবার বিকেলে পুতুল আবারও জানান,“ফেনীতে আমার বোনের পরিবারের আপডেট জানতে চেয়ে অনেকে ফোন করছেন, মেসেজ করছেন। জ্বি না, এখনো কোনো খোঁজ পাইনি। তবে যেহেতু ফেনীতে পানি কমতে শুরু করেছে তাই আশ্রয়কেন্দ্র থেকে ওরা যদি বাড়ি ফিরতে পারে নিশ্চয়ই একটা খোঁজ আমরা পাবো।”

Tags: গায়িকাপুতুলফেনীবন্যালিড বিনোদনশিল্পী
Previous Post

বানভাসি মানুষের পাশে দাঁড়াতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার আহ্বান

Next Post

আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Next Post
আনসার সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটান সফরের জন্য আংশিক দল দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT