চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটান সফরের জন্য আংশিক দল দিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 24, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ভুটানে গড়াতে চলা ম্যাচ দুটি সামনে ১৪ সদস্য়ের আংশিক দল নিয়ে ২৬ আগস্ট ঢাকায় অনুশীলন করবেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

স্কোয়াডের বাকিরা যুক্ত হবেন বসুন্ধরা কিংস এবং নেপালে সাফ খেলতে যাওয়া অনূর্ধ্ব-২০ দল থেকে। তাদের নাম এখনই প্রকাশ করেননি কোচ। ভুটান যাওয়ার আগে দলে যোগ দেবেন তারা।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ৩০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা ও বাফুফে চেয়েছিল ম্যাচ দুটো বাংলাদেশে হোক। দেশের চলমান পরিস্থিতিতে ভুটান আগ্রহ না দেখালে শেষপর্যন্ত তাদের মাঠেই খেলতে যাচ্ছে লাল-সবুজের দল।

আগামী মার্চে হতে চলা এশিয়ান কাপের বাছাইয়ে এপর্যন্ত বাংলাদেশ ৪ নম্বর পটে আছে। ডিসেম্বরে ড্র হবে। তখনো ৪ নম্বর পটে থাকলে গ্রুপের তিনটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। তাই বাংলাদেশ চেয়েছিল ভুটানের সঙ্গে ম্যাচ দুটি খেলে র‍্যাঙ্কিং বাড়াতে।

কিন্তু ভুটানের মাটিতে ভুটানকে হারানো বেশ কঠিনই হতে পারে বাংলাদেশের জন্য। ভুটানের র‍্যাঙ্কিং বাংলাদেশের উপরে। ভুটান ১৮২, বাংলাদেশ ১৮৪।

 ১৪ সদস্যের আংশিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন  ও পাপ্পু হোসেন।
রক্ষণ: মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন।
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, দিদারুল আলম, কাজেম শাহ কিরমানি ও জায়েদ আহমেদ।
আক্রমণ: শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।

Tags: জামাল ভুঁইয়াবাফুফেবাংলাদেশ দলবাংলাদেশ-ভুটানলিড স্পোর্টসহাভিয়ের ক্যাবরেরা
Previous Post

আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

ব্যাটিংয়ে সোনালী দিন কাটিয়ে ১ উইকেট তুলে শেষ করল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জয় উদযাপন করছেন, ব্যাটিংয়ে সাফল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে সোনালী দিন কাটিয়ে ১ উইকেট তুলে শেষ করল বাংলাদেশ

প্রধান অতিথি একান্তে কথা বলছেন, পেছনে জানালা ও কাঠের কাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যা বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT