চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোমাংস খাওয়ায় সমালোচনার শিকারে রণবীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 06, জুলাই 2025
in বিনোদন
A A
এক নারী সুন্দর পোশাক পরা, দ্বিতীয় ছবি: দুই ব্যক্তি ঐতিহ্যবাহী পোশাক পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর আগে ব্যক্তিগত এক রসনা তৃপ্তি পদের কথা কবুল করেছিলেন রণবীর কাপুর। বর্তমানে তার সেই বক্তব্য ফিরে এসে যেন তার ভাগ্যে ঝড় বইয়ে দিয়েছে। ‘রকস্টার’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “গোমাংস খেতে ভালবাসি। আমাদের পূর্বপুরুষেরা তো পেশওয়ার অঞ্চলের ছিলেন। তাই সেই সংস্কৃতির কিছু খাবার তো আমাদের পরিবারের রক্তে।”

আজ এত বছর পরেও এই মন্তব্য পিছু ছাড়ছে না রণবীরের, বিশেষ করে যখন তিনি অভিনয় করছেন নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিতে রামের চরিত্রে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি রণবীর কাপুরের রামের চরিত্রে অভিনয় করা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেন একটি ছবি, যেখানে তিনি রয়েছেন সীতা রূপে সাই পল্লবীর পাশে। টুইটে লেখা হয়, “একজন গোমাংস ভক্ষক এখন পর্দায় শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন। বাহ্! বলিউডের মাথা-টাথা কি খারাপ হয়ে গিয়েছে?”

সেই বিতর্কে যেন এক পলকে আগুন লাগে। অনেকেই রণবীরকে নিয়ে ট্রোল করা শুরু করেন, প্রশ্ন তোলেন তার যোগ্যতা নিয়ে। এবার রণবীরের পাশে দাঁড়ালেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা।

রণবীর গোমাংস খাদক বিতর্কের ওই পোস্টের প্রথম প্রতিক্রিয়ায় গায়িকা লেখেন, “একজন বাবাজি, যিনি ঈশ্বরের নাম করে ধর্ষক হয়েও ভোটের সময় প্যারোলে বেরিয়ে পড়েন, সেটা কিছু না… কিন্তু কেউ কী খায়, সেটাই এখন বিরাট বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে!” আর একজন ট্রোলার  লিখেছিলেন, “একটা খারাপ জিনিস আরেকটা খারাপ জিনিসকে জাস্টিফাই করে না।”

তাতে চিন্ময়ী পাল্টা উত্তরে জানান, “বাহ্! খুব ভাল। কেউ একজন সিনেমায় একটি চরিত্রে অভিনয় করল, সেটা নাকি ঠিক সমান খারাপ যতটা খারাপ একজন ধর্ষক ভোট চাইতে আসছে আপনার এলাকায়! তাহলে তো আপনার প্রাপ্য রাম রহিমকেই সাংসদ করে ঘরে নিয়ে আসা।”

রণবীরের ‘রামায়ণ’ এখনও মুক্তি পায়নি, অথচ বিতর্ক যেন ছবির আগেই ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি কোণায়। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে তারকার ব্যক্তিগত জীবন।

‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন হনুমান। ‘রামায়ণ’ এর প্রথম পার্ট মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং দ্বিতীয় পার্ট আসবে ২০২৭ সালের দীপাবলিতে।

Tags: বিতর্করণবীর কাপুর
Previous Post

ভারতের কেরালায় আটকে আছে ব্রিটিশ ফাইটার জেট এফ-৩৫বি

Next Post

‘জুলাই আহতদের শরীরের বুলেট সরানো সম্ভব নয়’

Next Post
বাংলাদেশের সংবাদ সম্মেলনে চারজন বক্তা উপস্থিত, আলোচনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই আহতদের শরীরের বুলেট সরানো সম্ভব নয়’

খুশি ও সুন্দর বাচ্চার ছবি, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT