চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুলাই আহতদের শরীরের বুলেট সরানো সম্ভব নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 06, জুলাই 2025
in - টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A
বাংলাদেশের সংবাদ সম্মেলনে চারজন বক্তা উপস্থিত, আলোচনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থানে আহতদের শরীরে এখনো যেসব বুলেট বা পিলেট রয়ে গেছে, সেগুলো সরানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

রাজধানীর পান্থপথে জুলাই আহতদের পুনর্বাসন ও চিকিৎসা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।

সভায় অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘আহতদের শরীরে যেসব পিলেট বা বুলেট রয়ে গেছে, সেগুলো অপসারণ করা সম্ভব নয়। অনেকের শরীরে ১০০ থেকে ২০০ পর্যন্ত পিলেট রয়েছে। এগুলো বের করতে গেলে শরীরের টিস্যুতে যতোটা ক্ষতি হবে, তার চেয়েও বেশি ক্ষতি হবে অপারেশন করার সময়। ফলে অধিকাংশ চিকিৎসকই মনে করেন, সেগুলো শরীরে রেখে দেওয়াই নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চটুকু দিয়েই আহতদের সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সবদিক থেকে বিবেচনা করে চিকিৎসা দিয়েছি। এখন মূল চ্যালেঞ্জ হলো তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা।’

চিকিৎসদের চেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, ‘যার শরীরে এগুলো পিলেট রয়ে গেছে তার শারীরিক মানসিক কষ্ট আমরা বুঝতে পারছি। কিন্তু এটা সমাধান অযোগ্য। চিকিৎসা বিজ্ঞানে এটার এই মুহূর্তে কোনো সমাধান নাই।’

সভায় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘জুলাই আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ভার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর দেওয়া ভুল ছিল। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ ছিল না ’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ আহত হয়েছে যাদের চিকিৎসা দরকার ছিল। স্বাভাবিকভাবেই সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর পুরো বিষয়টি এসে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো বিষয়টি নিয়ে হিমশিম খেয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে তিনটা মিনিস্ট্রি সমান্তরাল কাজ করার দরকার ছিল। স্বাস্থ্য ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। কারণ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটা এমআইএস ছিল দেশজুড়ে। এসব মন্ত্রণালয় মিলে কাজ করলে সমন্বয় ভালো হত।’

Tags: জুলাই আহতজুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীমতবিনিময় সভাসমাজকল্যাণ উপদেষ্টা
Previous Post

গোমাংস খাওয়ায় সমালোচনার শিকারে রণবীর

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Next Post
খুশি ও সুন্দর বাচ্চার ছবি, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্কিটো ও ফুডির সঙ্গে গ্রাহকদের সুবিধার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ফুডির সাথে চুক্তিবদ্ধ হলো স্কিটো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT