চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) অর্থায়নে বড় ধরনের ঘাটতি রয়েছে। তবে ডিজিটাল ঋণ ব্যবস্থার মাধ্যমে এ খাতে অর্থায়ন সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় ‘ইকোসিস্টেম ম্যাপিং এন্ড ডায়াগনস্টিক স্টাডি অন ফাইন্যান্সিং ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

দি এশিয়া ফাউন্ডেশনের ‘ব্রিডজিং দ্যা গ্যাপ: আনলকিং স্মল বিসনেস ফিনান্স দো ফিনটেক পার্টনারশিপস’ উদ্যোগের আওতায় সেমিনারটি আয়োজন করা হয়। গবেষণাটি পরিচালনা করেছে লাইট ক্যাস্টেলে পার্টনার। এতে বাস্তবায়নকারী পার্টনার হিসেবে ছিল এসএমই ফাউন্ডেশন এবং স্ট্রাটেজিক পার্টনার ছিল ভিসা।

গবেষণা অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৭১ লাখ ৬০ হাজার ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ রয়েছে, যা দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৬১ দশমিক ২ শতাংশ। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। তবে এমএসএমই খাতে আনুমানিক ২৮০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন ঘাটতি রয়েছে।

গবেষণায় আরও দেখা যায়, দেশের মোট এমএসএমইর ৯২ দশমিক ৬ শতাংশই ক্ষুদ্র বা মাইক্রো উদ্যোগ। অথচ বিতরণ করা মোট এমএসএমই ঋণের মাত্র ১৪ শতাংশ পায় এসব প্রতিষ্ঠান। ফলে আনুষ্ঠানিক অর্থায়নে ক্ষুদ্র ব্যবসার প্রবেশে বড় ধরনের ঘাটতি রয়েছে।

৩২৯টি এমএসএমইর ওপর জরিপ, ১৯ জন গুরুত্বপূর্ণ তথ্যদাতার সাক্ষাৎকার, ১২টি গভীর সাক্ষাৎকার এবং চারটি ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৯৫ দশমিক ২ শতাংশ ব্যবসা অর্থের ঘাটতির মুখোমুখি হয়েছে। ৮৬ শতাংশ সাধারণত ঋণ নেয়। তবে মাত্র ৫৮ শতাংশ আনুষ্ঠানিকভাবে ঋণের জন্য আবেদন করেছে।

গবেষণায় অংশ নেওয়া আনুষ্ঠানিক ঋণ আবেদনকারীদের মধ্যে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ জানিয়েছেন, তাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। গবেষকদের মতে, এতে বোঝা যায় অনেক ব্যবসা আনুষ্ঠানিক ঋণের জন্য আবেদন করার পর্যায়েই পৌঁছাতে পারছে না।

ডিজিটাল অর্থায়নের ক্ষেত্রেও বড় সম্ভাবনা রয়েছে। প্রায় ৮৭ শতাংশ এমএসএমইর অনলাইন বা ডিজিটাল উপস্থিতি রয়েছে এবং ৯৭ শতাংশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে। অথচ মাত্র ১১ দশমিক ৫৫ শতাংশ ডিজিটাল পদ্ধতিতে ঋণ পেয়েছে।

বর্তমানে প্রচলিত ডিজিটাল ঋণপণ্যের বেশিরভাগই ৫০ হাজার টাকা বা তার কম এবং স্বল্পমেয়াদি। বিপরীতে প্রায় ৬০ শতাংশ এমএসএমই তিন লাখ টাকার বেশি ঋণ চায় এবং ৮৫ শতাংশ ছয় মাসের বেশি মেয়াদের ঋণ পছন্দ করে। এমএসএমইর নেওয়া মোট ঋণের প্রায় ৫৭ শতাংশ ব্যবসার চলতি মূলধনের জন্য ব্যবহার করা হয়।

গবেষণায় নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ও সেবা খাতের ব্যবসাকে ডিজিটাল ঋণের পরীক্ষামূলক উদ্যোগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিজিটাল ঋণ সম্পর্কে আগে ধারণা না থাকা নারীদের ৮৩ দশমিক ১ শতাংশ এ ধরনের ঋণে আগ্রহ প্রকাশ করেছেন। একইভাবে সেবা খাতের ৮৬ শতাংশ ব্যবসা ডিজিটাল ঋণের প্রতি আগ্রহ দেখিয়েছে।

সেমিনারের প্যানেল আলোচনায় ফিন্যান্স ও প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার, ঋণ দেওয়ার প্রক্রিয়া সহজ করা, ডিজিটাল পরিবেশ তৈরি এবং অর্থায়ন ব্যবস্থাকে আরও মানসম্মত ও ডিজিটাল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেটা বিশ্লেষণ, ব্যাংক ও গ্রাহকের মধ্যে দূরত্ব কমানো, ডিজিটালভাবে ঋণ আদায়ের প্রক্রিয়া সহজ করা এবং নারী উদ্যোক্তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয়।

ডিজিটাল লেনদেনের তথ্য ব্যবহার করে বিকল্প পদ্ধতিতে ঋণগ্রহীতার ঋণ পাওয়ার সক্ষমতা যাচাইয়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। তবে এ ক্ষেত্রে দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহার, ব্যক্তিগত গোপনীয়তা এবং গ্রাহকের সম্মতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

গবেষণায় চারটি অগ্রাধিকারমূলক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো হলো ডিজিটাল পদ্ধতিতে ঋণ দেওয়ার পরীক্ষামূলক উদ্যোগ, আন্তঃসংযোগযোগ্য ও গ্রাহকের সম্মতিভিত্তিক তথ্যব্যবস্থা তৈরি, ছোট অঙ্কের ঋণকে বাণিজ্যিকভাবে আরও কার্যকর করা এবং দায়িত্বশীল আর্থিক উদ্ভাবনের জন্য নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা।

অনুষ্ঠানে দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজার, ইনোভেশন অ্যান্ড ফিউচার ইকোনমি এবং ‘ব্রিডজিং দ্যা গ্যাপ’ কর্মসূচির প্রকল্প প্রধান ফিলিপ গ্রাওভাক বলেন, ‘আমাদের মূলধনের অভাব নেই, নীতিগত উদ্যোগেরও অভাব নেই; এই দুটির মধ্যে কার্যকর সংযোগের অভাব আছে।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সাবেক অর্থসচিব মুসলিম চৌধুরী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে আলাদাভাবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেন, যাতে সবার জন্য একই ধরনের নীতিমালা তৈরি না হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Tags: ডিজিটাল ঋণ
Previous Post

হাসপাতালের সামনে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post
ছবি: সংগৃহীত

শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্ত্রী ও সন্তান হাসপাতালে, বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT