চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজও আমার পথচলার প্রতিটি ধাপে তিনি অনুপ্রেরণা’

সালমান স্মরণে চিত্রনায়ক সিয়াম আহমেদের আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
দুই পুরুষের সাক্ষাৎকারের দৃশ্য, একজন স্মার্ট পোশাক পরা, অন্যজন ক্যাজুয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে হারানোর ২৯ বছর পূর্ণ হলো শনিবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে চলে যান বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক। কিন্তু মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা কিংবা প্রভাব একটুও কমেনি— বরং প্রজন্মের পর প্রজন্ম তাকে অনুপ্রেরণা হিসেবে মানছে।

প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান শাহকে স্মরণ করছেন তার অসংখ্য ভক্ত ও সহকর্মী শিল্পীরা। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রতারকা সিয়াম আহমেদও আবেগঘন এক স্ট্যাটাসে স্মরণ করলেন প্রজন্মের নায়ককে।

নিজের ফেসবুকে সিয়াম লিখেছেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন আমাদের স্বপ্নের নায়ক। ছোটবেলায় ওনার অভিনয়, স্টাইল, কথা বলার প্রেমে পড়েছিলাম।”

সিয়াম বলেন,“আজও আমার পথচলার প্রতিটি ধাপে তিনি অনুপ্রেরণা জোগান। সালমান শাহ বেঁচে আছেন আমাদের ভেতরে, আমাদের সিনেমায়, আমাদের স্বপ্নে।”

সালমান শাহর ক্যারিয়ার ছিল মাত্র সাড়ে পাঁচ বছরের, কিন্তু সেই সময়ে মুক্তি পাওয়া ২৭টি সিনেমা দিয়েই তিনি ঢালিউডের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। মৌসুমী ও শাবনূরের সঙ্গে তার জুটি ছিল অমর সাফল্যের দৃষ্টান্ত। তাই তাকে আজও বলা হয় বাংলা চলচ্চিত্রের “সাফল্যের রাজপুত্র”।

Tags: চিত্রনায়কতারকালিড বিনোদনসালমান শাহসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

লঙ্কানদের ৮০ রানে গুটিয়ে ৫ উইকেটে জয় জিম্বাবুয়ের

Next Post

দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না: বিএনপি

Next Post
বিএনপি নেতারা বলছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না: বিএনপি

নির্বাচনে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ সময়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT