ডাকসু নির্বাচনের প্রচারের শেষ সময়ে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। তারা মনে করছেন, নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবেন নারী ভোটাররা। ডাকসু নির্বাচনী বিতর্কের শেষ দিনে ভিপি প্রার্থীরা, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি দেন।








