চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:53 পূর্বাহ্ন 14, অক্টোবর 2023
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণিল আয়োজন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কানাডার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর প্রাক্কালে শুভ মহালয়া পালন করলেন ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বীরা।

শুক্রবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জয়দীপ স্যানাল, কিরণ বনিক শংকর সহ ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ।

শুভ মহালয়া উপলক্ষে কানাডার ক্যালগেরিতে নেয়া হয়েছে ব্যাপক আয়োজন। ক্যালগেরীর বঙ্গীয় পরিষদের উদ্যোগে নিজস্ব ভবনে গীতি-নৃত্য-আলেখ্য “মহিষাসুরমর্দিনী” মঞ্চায়ন হয়েছে। যার মাধ্যমে শুরু হচ্ছে ক্যালগেরীর প্রবাসী বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের কাল দেবীপক্ষের। আর তাই চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে শক্তির দশভুজা দেবীকে।

বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল জানান, মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এ দিন থেকেই শুরু হবে দেবীপক্ষের। অর্থাৎ দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হচ্ছে এ দিন থেকেই।

তিনি জানান, জগতে দু’টি বিরোধী শক্তি ক্রিয়াশীল। একটি জগৎকে রক্ষা করে, কল্যাণের পথে উন্নতির পথে নিয়ে যায়। এটি দৈবী শক্তি। অপরটি অকল্যাণের পথে, ধ্বংসের পথে নিয়ে যেতে চেষ্টা করে। এটি আসুরী শক্তি। এই দুই শক্তির যুদ্ধ সততই চলছে আমাদের অন্তরে এবং বাহিরে। এই সংঘর্ষই দেবাসুর সংগ্রাম নামে কল্পিত। দুর্গাপূজা অপশক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয়ে ভক্তিঅর্ঘ্য নিবেদন। তমসা থেকে জ্যোতিতে উত্তরণের প্রার্থনা। অন্তরের পশুভাব দেবীচরণে বলি দিয়ে দেবভাব প্রতিষ্ঠা দেবীপূজার চরম উদ্দেশ্য। আমাদের আশা দেবী অর্চনার মূল উদ্দেশ্য সবার হৃদয়ে প্রতিফলিত হোক।

মহালয়ার পর কানাডার প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা আগামী ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায়। যার ফল হচ্ছে ফসল ও শস্যহানি।

উল্লেখ্য বরাবরের মত এ বছর ও কানাডার ক্যালগেরিতে “ক্যালগেরি বঙ্গীয় পরিষদ”, “আমরা সবাই” ও “বাংলাদেশ পূজা পরিষদ” পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন স্থানে শারদীয় দুর্গা উৎসব পালন করবে।

Tags: কানাডাশুভ মহালয়াসনাতন ধর্মাবলম্বী
Previous Post

ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

Next Post

ইসরায়েল থেকে সৌদি সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Next Post
ইসরায়েল থেকে সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল থেকে সৌদি সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস মাঠে ব্যর্থতার পর হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসব কি লিটনকে আমাদের বলে দিতে হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT