চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 14, অক্টোবর 2023
in আন্তর্জাতিক
A A
প্রতিবেদক আহত ভবনের ধ্বংসাবশেষের সামনে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে ইসরায়েলী সেনাবাহিনীর হামলায় বার্তা সংস্থা রয়টার্সের ইশাম আব্দুল্লাহ নামের এক ভিডিও  সাংবাদিক নিহত হয়েছেন। এই হামলায় আল জাজিরা, এপিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা আহত হয়েছেন।

রয়টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা আমাদের কর্মী হারিয়ে গভীরভাবে মর্মাহত।

রয়টার্স জানিয়েছে, ইশাম আব্দুল্লাহ দক্ষিণ লেবাননে রয়টার্সের বার্তা কর্মীদের পর্যন্ত সিগন্যাল পৌঁছে দেয়ার চেষ্টা করছিলেন। হামলায় ইশামকে হারিয়ে তার পরিবার স্বাভাবিক থাকতে পারছে না। আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার শিকার সাংবাদিকরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। তারা একটি খোলা স্থানে ছিলেন এবং জায়গাটি একটি পাহাড়ের উপরে ছিল। যারা সেখানে নজরদারি চালাচ্ছিল, লক্ষ্য রাখছিল তারা সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন, ওই দলটি সাংবাদিকদের দল ছিল।

হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, হঠাৎ করেই সেখানে একটি বড় বিস্ফোরণের শব্দ হয় এরপর চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। ওই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘কী হয়েছে? আমি আমার পা অনুভব করতে পারছি না।’ ওই সময় পাশে এক পুরুষের কণ্ঠস্বর শোনা যায়।

Tags: ইসরায়েলহামাস হামলা
Previous Post

আজ মহালয়া

Next Post

কানাডায় সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত

Next Post
বাংলাদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত

ইসরায়েল থেকে সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল থেকে সৌদি সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT