চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত কক্ষে অশোভন আচরণ করায় আইনজীবীকে কারণ দর্শানো নোটিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 22, মার্চ 2024
in - সেমি লিড, আদালত
A A
আদালত কক্ষে অশোভন আচরণ করায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত কক্ষে অশোভন আচরণ করায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত।

গত ২০ মার্চ বুধবার এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে হবিগঞ্জ আদালতে একটি মামলার শুনানীকালে এডভোকেট মোছাব্বির শুনানীর ডায়াসের কাছাকাছি এসে লিফলেট হাতে নিয়ে সবার সাথে হাস্য-রসাত্মকভাবে ভাব বিনিময় করে উচ্চস্বরে ভোট প্রার্থনাসহ বিভিন্ন খোশ গল্প করতে থাকে।

আদালত কক্ষে অশোভন আচরণে আইনজীবীর কারণ দর্শানোর নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এতে আদালতের বিচার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। এই পরিস্থিতিতে আদালত থেকে কারও নাম উল্লেখ না করে সবাইকে এহেন কর্ম থেকে বিরত থেকে বিজ্ঞ আদালতকে সহযোগিতা করার আহ্বান করলে এডভোকেট মোছাব্বির পেছনের সারি থেকে মুখ ঘুরিয়ে খুব আক্রমণাত্মক ভঙ্গিতে ডায়াসের সামনে এসে হাত দিয়ে জোরে ডায়াসে বাড়ি মেরে খুবই আপত্তিকরভাবে আদালতের কাছে প্রশ্ন করেন, তাকেই উক্ত আহ্বান করা হয়েছে কি না?

এরপর তিনি নিজেকে বারের সম্পাদক পরিচয় দিয়ে হাত নাড়িয়ে নিজের ক্ষমতার ফিরিস্তি জানান দেন এবং আদালতকে বিভিন্ন অশ্রাব্য, অশালীন, কুরুচিপূর্ণ ভাষায় হুমকি-ধমকী প্রদান করেন। তখন আদালতে উপস্থিত আইনজীবী তাজ উদ্দিন সুফি, আফজাল আলী, আবুল ফজল ও রহমতে এলাহীসহ অন্যান্য আইনজীবীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তিনি নিয়ন্ত্রণহীনভাবে আদালতের প্রতি অশালীন আচরণ প্রদর্শন করেন।

এর ফলে শুনানী ও বিচার কাজ প্রায় ১০ মিনিট বন্ধ রাখতে বাধ্য হয় আদালত। সেখানে উপস্থিত আইনজীবী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য, আদালতের কর্মচারী এবং বিচারপ্রার্থীদের সামনে তিনি এমন আচরণ করে বিচার ব্যবস্থাকে চরমভাবে কটাক্ষ করেছেন। তার এই আচরণ এজলাস কক্ষে স্থাপিত সিসি টিভি ভিডিও ফুটেজে সংরক্ষিত হয়েছে।

এই অসদাচরণের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম তার কাছে ব্যাখ্যা চাইলে পরবর্তীতে তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কামরায় প্রবেশ করে মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। এরপরও তিনি প্রতিনিয়ত একই ধরণের কার্যকলাপ করে যাচ্ছেন। যা বার ও বেঞ্চের সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এই পরিস্থিতি বিবেচনা করে ৭ দিনের মধ্যে আদালতে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Tags: কারণ দর্শানোর নোটিশ
Previous Post

জাপানে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী নির্মাতা রাজামৌলি

Next Post

ধনঞ্জয়া-কামিন্দুর শতাধিক রানের জুটিতে লঙ্কানদের স্বস্তি

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়ের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনঞ্জয়া-কামিন্দুর শতাধিক রানের জুটিতে লঙ্কানদের স্বস্তি

একজন নারী ক্যাম্পাসে দাঁড়িয়ে হাসছেন, পেছনে গাছের ছায়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসের 'সিসিটিভি' ভাইয়ারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT