চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধনঞ্জয়া-কামিন্দুর শতাধিক রানের জুটিতে লঙ্কানদের স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 22, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়ের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনটা নাজমুল হোসেন শান্তর দল নিজেদের করে নিলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের শতাধিক রানে জুটিতে চাপ কাটিয়ে তুলেছে লঙ্কান দল। ফিফটি পূর্ণ করেছেন দুই ব্যাটারই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠান টাইগার অধিনায়ক শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ৫১ রানে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা এবং ৫৯ রানে কামিন্দু মেন্ডিস অপরাজিত আছেন। ৫৭ রানে পাঁচ উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন দুজনে।

এর আগে ব্যাটে নেমে খালেদ-শরিফুলের আগুনঝরা বোলিং এবং অভিষিক্ত নাহিদ রানার বাউন্স ও গতিতে বিপর্যস্ত হয়েছে সফরকারী দল। খালেদ আহমেদ একাই নিয়েছেন তিন উইকেট। বেশকিছু সহজ সুযোগ হাতছাড়া না করলে আরও বেগতিক হতে পারত শ্রীলঙ্কার অবস্থা।

নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন পেসার খালেদ। আউট করেন ডানহাতি ওপেনার নিশান মাদুশাঙ্কাকে। ইনিংসের ১২তম ওভারে এসে দুই উইকেট তুলে নেন খালেদ। আউট করেন কুশল মেন্ডিস ও ওপেনার দিমুথ করুণারত্নেকে।

রান আউটে কাটা পড়েন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। আরেক অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে লেগ স্লিপে ক্যাপ বানিয়ে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। নাহিদ রানা উইকেট না পেলেও অস্বস্তিতে রেখেছিলে লঙ্কান ব্যাটারদের।

খালেদ ৩ উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

Tags: কামিন্দুখালেদধনাঞ্জয়াবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাসিলেট
Previous Post

আদালত কক্ষে অশোভন আচরণ করায় আইনজীবীকে কারণ দর্শানো নোটিশ

Next Post

ক্যাম্পাসের ‘সিসিটিভি’ ভাইয়ারা

Next Post
একজন নারী ক্যাম্পাসে দাঁড়িয়ে হাসছেন, পেছনে গাছের ছায়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসের 'সিসিটিভি' ভাইয়ারা

সূর্যোদয় দেখছে প্রকৃতি, আকাশে সূর্য্য ও মেঘের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি কমে বাড়বে তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT