চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ছোট ছবি ‘নিষ্প্রাণ’

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নিষ্প্রাণ’ এর দুটি শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 13, জানুয়ারি 2025
in বিনোদন
A A
চলচ্চিত্র নির্মাণের দৃশ্য, নারী নির্মাতা ও পুতুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ-বিদেশের সিনে সংশ্লিষ্ট গুণীজন এবং সাধারণ দর্শকের উপস্থিতিতে জমজমাট ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ ট্যালেন্ট সেকশনে প্রদর্শীতে হবে তাসনুভা রহমান জামিয়ার ছোট ছবি ‘নিষ্প্রাণ’।

নির্মাতা জানিয়েছেন, ‘নিষ্প্রাণ’ ১৪ মিনিটের ছবি। উৎসবে চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী থাকছে। এর একটি সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৭টায় দেখা যাবে জাতীয় জাদু ঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। অন্য প্রদর্শনীটি আগামি বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে।

শিশুদের ছবি, একজন শিশু হাত উঁচু করে দাঁড়িয়ে, অন্যরা বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ চব্বিশের গণঅভ্যুত্থানের একদিনের ঘটনা নিয়ে ‘নিষ্প্রাণ’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ এই নির্মাতা। চলচ্চিত্রটি নিয়ে জামিয়া জানান, “সিনেমাটি আমরা ৩০ জুলাই শুট করি। তখনো আমরা জানতাম না ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হবে কিনা! স্বৈরাচার সরকারকে রূপক হিসেবে আমরা একটি পরিবারের স্বৈরাচারকে দেখিয়েছি ‘নিষ্প্রাণ’-এ।”

জামিয়া বলেন,“আমাদের অনেকের পরিবারেই এরকম এক স্বৈরাচার বসবাস করে যার ইচ্ছা, অনিচ্ছার উপর পরিবারের প্রতিটি সদস্যের ইচ্ছেগুলো নির্ভরশীল। বহু যুগ ধরে আমাদের দাদী,নানী,মা,খালারা নিজেদের ইচ্ছেগুলোর বলি দিয়ে আসছেন। এমনকি স্বামীর সাথে শারীরিক মিলনও স্বামীর ইচ্ছেতেই হয়ে থাকে। আমাদের মা খালারা তাদের কষ্টগুলো মুখ বুঝে সহ্য করে, স্বাভাবিক জীবন যাপন করে আসছে। কিন্তু আমাদের গল্পের প্রোটাগনিস্ট মায়া এই একবিংশ শতাব্দীর একজন শিক্ষিত নারী। মায়ার স্বামী কাশেদ যেন আমাদের স্বৈরাচার সরকারেরই এক প্রতিচ্ছবি। সকালে অফিসে যাওয়ার আগে ছাত্রদের আন্দোলনের স্লোগান শুনে সে খুব বিরক্ত হয়ে তিরস্কার করে- ‘সবগুলোকে গুলি করে মারা উচিত’। তার এই বক্তব্য কয়েক ঘণ্টা পরে তারই সন্তানের জীবনে কাল হয়ে নেমে আসে যেন।”

বিসিটিআই নিবেদিত জামিয়ার ‘নিষ্প্রাণ’ প্রযোজনা করেছেন মামুন সোবহানী। চিত্রগ্রহণে ছিলেন জন উইলিয়াম। চলচ্চিত্রে অভিনয় করেছেন সুলতানা আকতার সোহাগী, গৌতম রায়, প্রোজ্জয়নী, সামিয়া, কাকালি প্রমুখ।

Tags: ছোট ছবিশর্টফিল্মসিনেমা
Previous Post

ট্রাম্পকে ট্রুডোর ঘনিষ্ঠ বন্ধু জাগমিত সিংয়ের কঠোর বার্তা

Next Post

ঢাকা চলচ্চিত্র উৎসবে মঙ্গল সন্ধ্যায় ‘শরতের জবা’

Next Post
প্রাকৃতিক পরিবেশে এক নারীর ছবি, সবুজ গাছপালা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা চলচ্চিত্র উৎসবে মঙ্গল সন্ধ্যায় ‘শরতের জবা’

বাংলাদেশ ক্রিকেটার লিটন অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্ত-সমর্থকদেরও স্মরণ করলেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT