চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় সিনাগগের বাইরে গোলাগুলি: পুলিশ কর্মকর্তা ও সন্দেহভাজন গুরুতর আহত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
6:03 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিওর বেলভিলে শহরে ইওম কিপুর উপলক্ষে প্রার্থনা চলাকালে একটি সিনাগগের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা ও ২৯ বছর বয়সী এক সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়েছেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভিক্টোরিয়া এভিনিউ ও ব্রেকার এভিনিউর কাছে সন্স অব জ্যাকব সিনাগগের বাইরে এ ঘটনা ঘটে।

অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) জানিয়েছে, সিনাগগের বাইরে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তাকে শটগান নিয়ে এক ব্যক্তি গুলি করেন। পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি চালান। পরে ঘটনাস্থলে আসা আরেক কর্মকর্তাও গুলি করেন। এতে প্রথম কর্মকর্তা ও সন্দেহভাজন দুজনই গুলিবিদ্ধ হন।

আহত পুলিশ কর্মকর্তা কনস্টেবল জেফ স্মিথ বেলভিলে পুলিশ সার্ভিসের ১৩ বছরের অভিজ্ঞ সদস্য। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ২৯ বছর বয়সী সন্দেহভাজন শন ওয়ার্ড কুইন্টি ওয়েস্টের বাসিন্দা। তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সময় সিনাগগের ভেতরে ইওম কিপুরের প্রার্থনায় প্রায় ২৫ জন মানুষ ছিলেন। গুলির শব্দ শুনে তারা মেঝেতে শুয়ে পড়েন এবং দরজা বন্ধ করে নিরাপদ থাকার চেষ্টা করেন। সিনাগগের সভাপতি নরম্যান ওয়েডাম জানিয়েছেন, গুলির কয়েকটি ভবনের জানালায় আঘাত করে। তবে ভেতরে থাকা কোনো উপাসনাকারী আহত হননি।

এসআইইউর প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। আশপাশের কয়েকটি বাড়ি, গাড়ি ও অন্যান্য স্থাপনায়ও গুলির চিহ্ন পাওয়া গেছে।

সিনাগগ বা ইহুদি সম্প্রদায়কে সরাসরি লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাটি হেট ক্রাইম কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। তবে ইওম কিপুরের প্রার্থনার সময় সিনাগগের কাছে এমন গোলাগুলির ঘটনায় স্থানীয় ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড পৃথকভাবে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। নিরাপত্তার অংশ হিসেবে টরন্টো ও আশপাশের এলাকায় সিনাগগসহ বিভিন্ন উপাসনালয়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শী এবং যাদের কাছে ঘটনার ছবি বা ভিডিও রয়েছে, তাদের তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Tags: গুলিবিদ্ধগোলাগুলি
Previous Post

ধানমণ্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, মৃত্যুর বিষয়ে যা জানা গেল

Next Post

নিউইয়র্কের বদলে নিউ জার্সিতে নামবে নেতানিয়াহুর বিমান

Next Post
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বদলে নিউ জার্সিতে নামবে নেতানিয়াহুর বিমান

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT