চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 12, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Canadian shooting incident at salsa festival leaves 2 dead, police and emergency responders present. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সালসা উৎসবে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

টরন্টো পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ‘তদন্ত অব্যাহত থাকায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, টরন্টোর সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে আয়োজিত ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসবে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রতিক্রিয়ায় অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড সামাজিক মাধ্যমে বলেন, ‘সালসা অন সেন্ট ক্লেয়ার উৎসবে ঘটে যাওয়া এই অর্থহীন সহিংসতায় আমি গভীরভাবে মর্মাহত। এতে দুইজনের প্রাণহানি হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন।’

এর আগে গত মাসের শেষ দিকে মন্ট্রিয়লেও একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন পুলিশ সদস্যসহ দুইজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পশ্চিমাঞ্চলীয় ছোট খনিশহর টাম্বলার রিজের একটি স্কুলে বন্দুক হামলায় হামলাকারীর মা ও সৎভাইসহ আটজন নিহত এবং ২৭ জন আহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, টরন্টোর সর্বশেষ হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Tags: কানাডানিহত ২বন্দুক হামলা
Previous Post

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

Next Post

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

Next Post
ঢাকায় টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, যাত্রীরা দুর্ভোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

শ্রমিকরা আদালতের সামনে গ্লোব মানবিক শোষণ মামলার জন্য অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT