চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
11:17 পূর্বাহ্ন 12, জুলাই 2026
in প্রবাস সংবাদ
A A
শ্রমিকরা আদালতের সামনে গ্লোব মানবিক শোষণ মামলার জন্য অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

পার্ট-টাইম চাকরির প্রতিশ্রুতি দিয়ে সুইডেনে নিয়ে যাওয়া চার বাংলাদেশি শ্রমিককে বছরের পর বছর অমানবিক পরিবেশে কাজ করানোর অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যক্তিকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন সুইডেনের আত্তুন্ডা জেলা আদালত। একই মামলায় অভিযুক্ত এক নারীকে খালাস দেওয়া হয়েছে।

গত বুধবার আদালতের রায়ে বলা হয়েছে, সুইডেনের ডান্ডেরিড ও ত্যাবি এলাকার দুটি রেস্তোরাঁয় কর্মরত ওই চার বাংলাদেশি শ্রমিককে তাদের চুক্তিতে উল্লেখিত পার্ট-টাইম কাজের তুলনায় অনেক বেশি সময় কাজ করানো হয়। সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজের পাশাপাশি তারা খুবই কম মজুরি পেতেন। এমনকি আদালতের তথ্য অনুযায়ী, শ্রমিকদের বেতনের একটি অংশ আবার নিয়োগকর্তাদের কাছে ফেরত দিতে বাধ্য করা হতো। আদালত এসব কর্মকাণ্ডকে ‘গুরুতর মানবশোষণ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মামলার শুনানিকে বেতনের স্লিপ, অভিযুক্তদের সংরক্ষিত নোট এবং পুলিশের এক মাসের গোপন ক্যামেরা নজরদারির ভিডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়।

ভুক্তভোগী শ্রমিকদের আইনজীবী নোয়েমি কাদাস বলেন, শ্রমিকদের কর্মপরিবেশ ছিল সম্পূর্ণ অমানবিক। তাদের অত্যন্ত দীর্ঘ সময় কাজ করতে হয়েছে, কিন্তু সেই তুলনায় পারিশ্রমিক ছিল খুবই কম।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইওহান্না স্টিগসন বলেন, কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে এমন চারজন ব্যক্তিকে শোষণ করা হয়েছে, যারা সুইডিশ ভাষা জানতেন না এবং দেশটিতে নিজেদের অধিকার সম্পর্কেও অবগত ছিলেন না। তাদের এই দুর্বল অবস্থার সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে শোষণ করা হয়েছে।

তবে অভিযোগের বিরোধিতা করেছেন প্রধান অভিযুক্তের আইনজীবী লেও এসেমির। তার দাবি, মাত্র এক মাসের গোপন ক্যামেরার ফুটেজের ভিত্তিতে কয়েক বছরের কর্মপরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো যথাযথ নয়। তিনি বলেন, শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে, সেই আয়ের ওপর কর দেওয়া হয়েছে এবং তাদের পেনশন তহবিলেও অর্থ জমা হয়েছে। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

রায়ে প্রধান অভিযুক্তকে গুরুতর হিসাবরক্ষণ জালিয়াতির অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি দুই আসামিকেই বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জন্য ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত এক নারীকে খালাস দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অপরাধে তার সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

সুইডিশ সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসী শ্রমিকদের শোষণ ও শ্রম–সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে বিদেশি শ্রমিকদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে শোষণের ঘটনাকে সুইডেনের আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।

Previous Post

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

Next Post

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

Next Post
বয়স্ক ব্যক্তি পেশাদার পোষাক পরিহিত, পটভূমিতে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

অধিনায়ক মার্কিন প্রেসিডেন্টের বিমান থেকে নামছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT