চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফট বলে সোহানের ব্যাটিং, হাসানের ফিটনেস টেস্টের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার অনুশীলনে ব্যাট ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে পড়া ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। নতুন করে চোটে না পড়লে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে খেলার জন্য সবাইকেই পাওয়া যাবে, বলেছেন তিনি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে সবুজ গালিচায় সফট বলে ব্যাটিং অনুশীলন করলেন নুরুল হাসান সোহান। প্রথমে দুই হাতে, পরে শুধু ডান হাতে করেছেন ড্রিল। বেশ সাবলীল দেখা গেছে তাকে। সমস্যা না হলে ক্রিকেট বলে ব্যাটিং করার সবুজ সংকেতও পাবেন দ্রুতই।

প্রতিদিনই লিটন দাস করে চলেছেন রানিং সেশন। এদিনও তার ব্যতিক্রম ছিল না। জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান পড়ে ছিটকে যাওয়া লিটন অবশ্য একবার দৌড়ের মাঝে হঠাৎ করেই থেমে যান। নতুন করে পেশির টান নাকি ক্লান্তির কারণে বিরতি নিয়েছিলেন সেটি জানা যায়নি।

কোমরের ব্যথা থেকে অনেকটাই সেরে উঠেছেন ইয়াসির আলি রাব্বি। পেসার হাসান মাহমুদের ফিটনেস টেস্ট হবে বৃহস্পতিবার। ফিটনেস লেভেল ঠিক থাকলে মিলতে পারে বোলিং করার অনুমতি।

বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘যারা চোটে পড়েছিলেন সবারই উন্নতি হচ্ছে। নতুন করে ইনজুরিতে না পড়লে সবাই সামনের সিরিজের জন্য অ্যাভেইলেবল থাকবেন। উন্নতির যে ধারা তাতে চিন্তার কোনো কারণ নেই। হাসানের কাল ফিটনেস টেস্ট। সোহান এখন সফট বলে ব্যাটিং করছে। লিটন, ইয়াসিরও ভালো অবস্থায় আছে।’

১৫ সেপ্টেম্বরের মধ্যে টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে বাংলাদেশকে। সময় আছে এক সপ্তাহ। চোটে পড়া খেলোয়াড়দের নিয়ে মেডিকেল বিভাগের রিপোর্টের অপেক্ষায় নির্বাচকরা।

Tags: ইয়াসিরটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বিসিবিলিড স্পোর্টসসোহানহাসান
Previous Post

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারে

Next Post

গলফ খেলে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো

Next Post
গলফ খেলোয়াড়ের উদযাপন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গলফ খেলে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো

চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি: তিনজন নারী অভিনেত্রী বিভিন্ন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণিমার নতুন সিনেমা 'আহারে জীবন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT