চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলফ খেলে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
গলফ খেলোয়াড়ের উদযাপন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গলফ খেলতে গিয়ে চার দিন আগে চোটে পড়েছেন জনি বেয়ারস্টো। চিকিৎসকরা জানিয়েছেন, আগ্রাসী ব্যাটারের সারতে লাগবে দীর্ঘ সময়। তাই ইংল্যান্ডের পাকিস্তান সফর ও বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার। বড় আসরে তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন অ্যালেক্স হেলস।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন হেলস। ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়লে আর ফিরতে পারেননি কোনো ফরম্যাটেই। বেয়ারস্টোর চোট আবারও কপাল খুলে দিল এ ওপেনারের।

ইংলিশদের হয়ে এপর্যন্ত মোট ৬০টি টি-টুয়েন্টি খেলেছেন হেলস। ৩১ গড়ে রান করেছেন ১,৬৪৪। স্ট্রাইক রেটটাও ১৩৫-এর উপরে।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: টাইমল মিলস, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টসহেলস
Previous Post

সফট বলে সোহানের ব্যাটিং, হাসানের ফিটনেস টেস্টের অপেক্ষা

Next Post

পূর্ণিমার নতুন সিনেমা ‘আহারে জীবন’

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি: তিনজন নারী অভিনেত্রী বিভিন্ন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণিমার নতুন সিনেমা 'আহারে জীবন'

'পুষ্পা টু'র জন্য কত পারিশ্রমিক বাড়ালেন আল্লু অর্জুন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT