চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনের পক্ষে ফার্মগেটে তারকাদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 01, আগস্ট 2024
in বিনোদন
A A
ফার্মগেটে ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভরত ছাত্র-জনতা ও নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সমর্থন দিতে রাস্তায় নামলো দেশের শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছেন তারা। 

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ-এর ব্যানারে রাস্তায় নামেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা।

সকাল থেকে বৃষ্টি থাকলেও নির্ধারিত সময়েই জড়ো হন শিল্পীরা। এসময় বৃষ্টি উপেক্ষা করে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

ছাত্রদের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় এসময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ।

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারকা শিল্পীরা। ‘সব হত্যাকাণ্ডের বিচার কর’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানি বন্ধ কর’- স্লোগানে মুখরিত হয় ফার্মগেট অঞ্চল।

দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা মিলিয়ে মূলত দৃশ্যমান শিল্পী সমাজ। এতে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী মিথিলা, আজমেরী হক বাঁধন, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেতা সিয়াম আহমেদ, সৈয়দ আহমেদ শাওকী, ইরেশ জাকের, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে।

Tags: অমিতাভ রেজাগানবাঁধনবিক্ষোভমিথিলামোশাররফ করিমলিড বিনোদনসংগীতসিয়ামস্টার
Previous Post

ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন ৬ সমন্বয়ক

Next Post

৩০ হাজারে কিশোর গ্যাং দিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন করায় শ্রমিক লীগ নেতা

Next Post
নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার শ্রমিক লীগ নেতা হত্যাকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ হাজারে কিশোর গ্যাং দিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন করায় শ্রমিক লীগ নেতা

বন্যার পানিতে ডুবে কক্সবাজারের রাস্তাঘাট, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বন্যায় পানিবন্দী লক্ষাধিক মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT