চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ হাজারে কিশোর গ্যাং দিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন করায় শ্রমিক লীগ নেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 01, আগস্ট 2024
in - সেমি লিড, অপরাধ
A A
নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার শ্রমিক লীগ নেতা হত্যাকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুর থানার কাঁটাসুর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে হত্যা মিশন সম্পন্ন করা হয় মাত্র ৩০ হাজার টাকায়।

এই হত্যা মিশনের মূলহোতা শ্রমিক লীগ নেতা তাজেল গাজী। মোহাম্মদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা লেগুনার যানবাহনের নিয়ন্ত্রণের বিরোধ ধরেই এই হত্যাকাণ্ড।

রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিকলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শ্রমিকলীগ নেতা তাজেলসহ গ্রেফতার অন্যরা হলেন- ইকবাল হোসেন (২২), মো. শাকিল (২৫), মো. রাকিব (১৯), মো. ইব্রাহিম (১৯) ও মো. সুজন (২৪)।

আজ বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এসব তথ্য জানান।

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে গত সোমবার (২৯ জুলাই ) রাতে কয়েকজন যুবক কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের বাবা মো. আলম চাঁন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্তে নেমে সুজন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

সুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেয়। এরই সূত্র ধরে মোহাম্মদপুর থেকে শ্রমিকলীগ নেতা ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

শ্রমিক লীগ নেতা তাজেলের বিষয় ডিসি আজিমুল বলেন: তাজেল বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় লেগুনাস্ট্যান্ড নিয়ন্ত্রণ করত। এছাড়া এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।

লেগুনাস্ট্যান্ড স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে নিহত কামালের সঙ্গে দ্বন্দের জেরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটান।

যেভাবে হত্যা
কাঁটাসুর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে হত্যা মিশনে অংশ নেয় পাঁচ থেকে ছয় যুবক। মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র দিয়ে বাসার সামনেই অতর্কিত হামলা করে তারা। ঘটনার সময় বাসার সামনে লুডু খেলছিলেন কামাল। স্থানীয়রা জানান, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য।

গুরুতর আহত কামালকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যরা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ নিহত কামাল পরিবার নিয়ে কাটাসুর এলাকার তিন নম্বর রোডে বাস করতেন। তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের (সাবেক ৪৬ নম্বর ওয়ার্ড) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সবশেষ তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। ইট-বালু ব্যবসা রয়েছে তার।

Tags: কামাল হোসেনগ্রেপ্তার ৫হত্যাকাণ্ড
Previous Post

ছাত্র আন্দোলনের পক্ষে ফার্মগেটে তারকাদের বিক্ষোভ

Next Post

কক্সবাজারে বন্যায় পানিবন্দী লক্ষাধিক মানুষ

Next Post
বন্যার পানিতে ডুবে কক্সবাজারের রাস্তাঘাট, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বন্যায় পানিবন্দী লক্ষাধিক মানুষ

শাহরুখ খান জন্মদিনের পার্টিতে ঢুকছেন, sunglasses পরা, গম্ভীর মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঠান’-এর নির্মাতার জন্মদিনের পার্টিতে লুকিয়ে ঢুকলেন কেন শাহরুখ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT