চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 15, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
ইরানি যুদ্ধজাহাজ ও মার্কিন যুদ্ধবিমান সমুদ্রপথে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। একই সময়ে দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনের সক্ষমতা ও প্রস্তুতি কমে যাওয়ার দাবি উঠেছে। এ কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজটি সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধজাহাজটির সক্ষমতা নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা হারলান উলম্যানের দাবি, প্রায় ২০০ দিন বন্দরে না ভিড়ে সমুদ্রে অবস্থান করায় জাহাজটির প্রস্তুতি ও কার্যক্ষমতা কমেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পিট হেগসেথ জানান, পর্যায়ক্রমে যুদ্ধজাহাজ পরিবর্তন করে হলেও ইরানের ওপর অনির্দিষ্টকাল নৌ অবরোধ অব্যাহত রাখা হবে। একই দিনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

এদিকে গত ১৭ জুন স্বাক্ষরিত ৬০ দিনের সমঝোতা চুক্তির মেয়াদ আগামী রোববার (১৬ আগস্ট) শেষ হওয়ার কথা। তবে নতুন করে আলোচনার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। ফলে দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার এই পথে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে। গত ১০ দিনে দৈনিক গড়ে জাহাজ চলাচলের সংখ্যা ছিল প্রায় ১২টি। এতে প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের নিয়ন্ত্রণের দাবি নিয়েও প্রশ্ন উঠেছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের বড় একটি অংশ পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়ে দেশটি আর্থিক চাপের মুখে পড়লেও হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা চাপ তৈরির চেষ্টা করছে ইরান।

Tags: ইরানজাহাজ চলাচলহরমুজ প্রণালি
Previous Post

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

Next Post

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

Next Post
ভারত বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করছে, জয়সোয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

একজন ব্যক্তিত্বের সাক্ষাৎকারের দৃশ্য, হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT