দেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জীবন, গান ও কর্মকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজের তৈরি এই প্রামাণ্যচিত্রটির একটি বিশেষ প্রদর্শনী হয়েছে।








