চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 01, জুলাই 2026
in বাংলাদেশ
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বংশী নদীর জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী ভরাট বন্ধ এবং সাভার নামা বাজার সড়কের দীর্ঘদিনের যানজট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ।

বুধবার (১ জুলাই) দুপুরে ধামরাই-সাভার সংযোগ সড়কের ফোর্ডনগর সেতু-এ এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইয়ের ফোর্ডনগর এবং সাভারের নামা বাজার সড়কের দুই পাশে গড়ে ওঠা অধিকাংশ দোকানপাট বংশী নদীর সীমানার মধ্যে নির্মিত হয়েছে। নদীর জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে ওঠায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রতিদিন এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, সড়কটি সরু হয়ে যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় নদীর জায়গায় নির্মিত সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ এবং উদ্ধারকৃত জায়গা ব্যবহার করে সড়ক প্রশস্ত করার দাবি জানান তারা। মানববন্ধন থেকে অবিলম্বে সরকারি উদ্যোগে নদীর দখলমুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সাভার নামা বাজার সড়ক পুনর্নির্মাণের আহ্বান জানানো হয়। বক্তাদের মতে, এতে স্থায়ীভাবে যানজট নিরসনের পাশাপাশি নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস, ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক মো. বদরুল সর্দার, সদস্য শারমিন সুলতানা, মালেকা বেগম এবং মো. খালেক।

Tags: দাবিবংশী নদীমানববন্ধনযানজট নিরসন
Previous Post

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

Next Post

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

Next Post
বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও পরিচিতি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

প্রাচীন স্থাপনা ও সংস্কৃতি সংরক্ষণে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT