চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 01, জুলাই 2026
in অন্যান্য
A A
বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও পরিচিতি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে নবগঠিত অ্যাডহক ম্যানেজিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কমিটিটি অনুমোদন দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এম রফিকুল ইসলাম। সদস্যসচিব করা হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানাকে। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সাহার বানু এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আহ্বায়ক ডা. এম রফিকুল ইসলাম ও সদস্যসচিব রেবেকা সুলতানা বলেন, প্রায় ৬৮ বছরের পুরোনো এই শিক্ষা প্রতিষ্ঠান ডেমরা এলাকার শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেক শিক্ষার্থী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

তারা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন অ্যাডহক কমিটি কাজ করবে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক শিক্ষা বিস্তারে উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরাও সমান সুযোগে শিক্ষা গ্রহণ করতে পারে।

Tags: অ্যাডহক কমিটিডেমরাবিদ্যালয়মাধ্যমিক শিক্ষাশিক্ষা বোর্ডশিক্ষাপ্রতিষ্ঠান
Previous Post

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

Next Post

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

Next Post
প্রাচীন স্থাপনা ও সংস্কৃতি সংরক্ষণে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

নিখোঁজ চার স্কুলছাত্রী, সিলেট থেকে উদ্ধার, ছবি চারজন স্কুলছাত্রীর।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT