চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ জামালের জার্সিতে সাকিব, জাঁকালো আয়োজনে ক্লাবের মেম্বার্স নাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 16, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শেখ জামালের জার্সিতে সাকিবের ছবি, ক্লাবের মেম্বার্স নাইটের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবসের দিনে স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ২০১০ সালে শুরু হয়েছিল যে যাত্রা, ২০২৩ এর ১৬ ডিসেম্বর সে স্বপ্নে যোগ হলো নতুন আরেক মাত্রা। নানান আয়োজনে ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন আর ক্লাবের সদস্যের নিয়ে আয়োজিত হয়েছে মেম্বার্স নাইট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটিডের সভাপতি সাফওয়ান সোবহান। বিজয় দিবসে ক্লাব প্রাঙ্গণে নতুন ইনডোর উদ্বোধন করেন প্রধান অতিথি।

জমকালো এই আয়োজনের সন্ধ্যায় ঘোষণা আসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে সামনের দিনগুলোতে দেখা যাবে শেখ জামালের জার্সিতে। ক্লাবটার হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাতাবেন এই অলরাউন্ডার।

সাকিবকে দলভুক্ত করা নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটিডের সভাপতি সাফওয়ান সোবহান জানান, ‘আগামী দুই বছরের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবে সাকিব আল হাসান। আমাদের জন্য এটা নতুন সফর।’

বাংলাদেশ অধিনায়কও খুশি শেখ জামাল পরিবারের সদস্য হয়ে। সাকিব জানান, ‘শেখ জামাল ফুটবল-ক্রিকেট আপনারা যা দেখলেন (ভিডিও) খুবই ভালো করছে। শুধু সাম্প্রতিক সময়ে না, শেষ ১০/১২ বছর ধরে। এর পেছনে অসাধারণ কৃতিত্ব রয়েছে আমাদের মনজুর ভাইয়ের, সাফওয়ান ভাইয়ের। যাঁদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকে এই অবস্থানে। খুবই খুশি এই দলের অংশ হতে পেরে। আশাকরি শেখ জামালের হয়ে আগামী দুই বছর আমরা যেনো চ্যাম্পিয়ন হতে পারি।’

সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত আয়োজন, ম্যাজিক শো-সহ ছিল নানান আয়োজন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব যে ক্লাবের চেয়েও বেশি প্রমাণ মিলল আরেকবার। ক্লাবের প্রতি নিবেদনের কারণে পাঁচ জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননাও। পাঁচজন হলেন যথাক্রমে টিপু সুলতান মাহমুদ (ম্যানেজার), মোহাম্মদ রুবাইয়াত হক (ট্রেনার), শরিফুল হোসেন সুজন (বল বয়), আব্দুল মালেক (গ্রাউন্ডসম্যান), মোহাম্মদ মোস্তফা মিয়া (রাঁধুনি)।

বাংলাদেশের প্রথম স্পোর্টস সোশ্যাল ক্লাব হিসেবে যাত্রা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এক যুগের বেশি সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে যোগ করেছে নানান নতুন মাত্রা।

Tags: শেখ জামালশেখ জামাল ধানমন্ডি ক্লাবসাকিব
Previous Post

৮৪ বছরের সমৃদ্ধ বেতার উন্নত মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে: তথ্যমন্ত্রী

Next Post

যুদ্ধ বন্ধ ও মানবাধিকার রক্ষায় ‘মক জাতিসংঘ অধিবেশন’

Next Post
জাতিসংঘে যুদ্ধ বন্ধ ও মানবাধিকার রক্ষার জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধ ও মানবাধিকার রক্ষায় ‘মক জাতিসংঘ অধিবেশন’

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় ট্রফি নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস গড়ার মিশনে ভোরে মাঠে নামছে টিম টাইগার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT