চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বন্ধ ও মানবাধিকার রক্ষায় ‘মক জাতিসংঘ অধিবেশন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 16, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
জাতিসংঘে যুদ্ধ বন্ধ ও মানবাধিকার রক্ষার জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধ, শরণার্থী সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় জাতিসংঘের করণীয় শীর্ষক ‘এইচওয়াইডি মুন-২০২৩’ নামে ঢাকায় একটি ‘মক জাতিসংঘ অধিবেশন’ আয়োজন করেছে হাউস অব ইয়ুথ ডায়লগ (এইচ ওয়াই ডি) বাংলাদেশ। এই আয়োজনের স্ট্র্যাটেজি পার্টনার হিসেবে ছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রত্যেক প্রতিযোগী জাতিসংঘের আদলে একেক দেশের প্রতিনিধিত্ব করেন।

প্রতিযোগীরা তাদের বক্তব্যের মধ্যে মূলত মধ্যপ্রাচ্য তথা ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু এবং এক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, ফিলিস্তিন, চীন, ইরান, বাংলাদেশ, ভারত, ইউক্রেন, তুরস্ক এবং কাতারসহ বিভিন্ন রাষ্ট্রের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার মো. জাহিদ হাসান আকন্দের (চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা এইচওয়াইডি) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবদুল্লাহ আলিম।

বিশেষ অতিথি ছিলেন হাউস অব ইয়ুথ ডায়লগ এর সভাপতি মো. রায়হান উদ্দিন, জাতিসংঘের এইচআইভি বিষয়ক সংস্থার প্রতিনিধি এ. ওসাইনি এবং পিএলএইচআইভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন মুন্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল্লাহ আলিম বলেন, যুদ্ধের ফলে শুধু দু’টি দেশের মধ্যে মানবিক বিপর্যয় নেমে আসে না, এর ফল ভোগ করতে হয় সারা বিশ্বের মানুষের। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু, নারী এবং বেসামরিক লোকজন। একপর্যায়ে মানুষ জীবন বাঁচাতে অন্য দেশে পাড়ি জমায়।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মো. জাহিদ হাসান আকন্দ বলেন, যুদ্ধ একটি সমাজ, রাষ্ট্র, এমনকি একটি জাতিকে শেষ করে দিতে পারে। যুদ্ধের ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সুতরাং জাতিসংঘকে এখনই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে যাতে করে সারা বিশ্বের বুকে শান্তি ফিরে আসে।

অনুষ্ঠানটির সহযোগী পার্টনার হিসেবে ছিল আকন্দ অ্যান্ড অ্যাসোসিয়েটস ল, এডু মেন্টর, ফিউচার ইডি এবং মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার।

Tags: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা
Previous Post

শেখ জামালের জার্সিতে সাকিব, জাঁকালো আয়োজনে ক্লাবের মেম্বার্স নাইট

Next Post

ইতিহাস গড়ার মিশনে ভোরে মাঠে নামছে টিম টাইগার্স

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় ট্রফি নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস গড়ার মিশনে ভোরে মাঠে নামছে টিম টাইগার্স

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে বাংলাদেশের মেয়েদের রেকর্ডগড়া জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT