চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কা-কিয়ারা নয়, রণবীরের সঙ্গে ‘ডন থ্রি’তে এই নায়িকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 16, এপ্রিল 2025
in বিনোদন
A A
দুটি বলিউড তারকার ছবি, এক নারী ও এক পুরুষ, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। ছবির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকের নামও শোনা যাচ্ছিল।

শুরুতে শোনা গিয়েছিল, ‘ডন’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আবারো দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। পরে শোনা যায় কিয়ারা আদবানির নাম।এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে। শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘মুঞ্জিয়া’ ও ‘আলফা’র পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম।

গতবছর থেকে সময়টা এককথায় দারুণ যাচ্ছে শর্বরীর। শুধু ‘মুঞ্জিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর হট সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক ছবি ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে।

এই তিন ছবি বলিপাড়ায় পরিচিতি দিয়েছে শর্বরীকে। ২০২৫-এ মুক্তি পাবে তার আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

এবার আরও বড় চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। ‘ডন ৩’ ছবিতে তার অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রীকে।

Tags: আলফাকিয়ারা আদবানিডন থ্রিপ্রিয়াঙ্কা চোপড়ারণবীর সিংশর্বরী
Previous Post

মার্কিন মন্ত্রীর সাথে বৈঠক করছেন এনসিপি’র নেতারা

Next Post

আমার রাজনীতিতে আসা ভুল ছিল না: সাকিব

Next Post
সাকিব আল হাসান নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার রাজনীতিতে আসা ভুল ছিল না: সাকিব

তিনজন অভিনেতার ছবি, একে অপরের পাশে, বিভিন্ন ভঙ্গিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের 'মোস্ট পপুলার' ছবিগুলোর তালিকায় 'বরবাদ'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT