চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার রাজনীতিতে আসা ভুল ছিল না: সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 16, এপ্রিল 2025
in ক্রিকেট, রাজনীতি, স্পোর্টস
A A
সাকিব আল হাসান নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম। খেলোয়াড়ি সুনাম তুঙ্গে থাকা অবস্থায় আওয়ামী লীগে যোগ দেন। মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি টাইগার কিংবদন্তির। দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তা আর হয়ে ওঠেনি। রাজনীতিতে যোগ দেয়া নিয়ে এবার মুখ খুলেছেন সাকিব। 

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিক সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেখানে বলেছেন, রাজনীতিতে আসা ভুল ছিল না তার।

‘দেখেন, যদি আমার রাজনীতিতে যোগ দেয়া ভুল হয় তবে ভবিষ্যতে অন্য যারা রাজনীতিতে যোগ দেবে সেটাও ভুল হতে পারে। হোক তিনি ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী- যদি কেউ যোগ দেয় তাহলে ভুল হবে।’

‘কিন্তু রাজনীতিতে যোগ দেয়া নাগরিকের অধিকার, যে কেউ সেটা করতে পারে। মানুষ আমাকে ভোট দেবে কি না সেটা তাদের ব্যাপার। আমার মনে হয়েছে যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমি এখনও মনে করি আমার রাজনীতিতে যোগ দেয়া সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ আমি মাগুরার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি অনুভব করেছিলাম আমার কিছু করা উচিত এবং এটাও অনুভব করেছিলাম মাগুরার মানুষ আমাকে চায়।’

‘আমি বিশ্বাস করি আমার আসনে স্বচ্ছ ভোট হয়েছে, আমি যদি আবারও নির্বাচন করি অন্য কেউ জিততে পারবে না। স্বাভাবিকভাবে যেটা করেছি তাতে ভুল কিছু দেখছি না। যখন নির্বাচনে দাঁড়াই, আমি চেয়েছিলাম মানুষের সেবা করতে এবং তারা আমাকে সে সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, আমি যেভাবে চেয়েছিলাম সেবা করতে তার সুযোগ পাইনি এবং আমি সেই অবস্থা মেনে নিয়েছি।’ -বলেন সাকিব।

রাজনীতিতে আসা নিয়ে সাকিব আরও বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে, আমি সবসময় অনুভব করেছি যে, আমি যদি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চাই, তাহলে আমাকে সিস্টেমের ভিতরে থাকতে হবে। কারণ আপনি যদি সিস্টেমের অংশ না হন, তবে কীভাবে সিস্টেম পরিবর্তন করতে পারবেন? যারা এখন দেশ চালাচ্ছেন- তারা যদি সিস্টেমের বাইরে থাকতেন, তাহলে কি তারা যে পরিবর্তনগুলো চেয়েছিলেন তা আনতে পারতেন? তাহলে, আপনিই বলুন, এটা কি স্পষ্ট নয়?’

‘দেখেন, মানুষ আমার রাজনীতিতে আসা নিয়ে বিতর্ক করতে পারে সেটা সঠিক ছিল না ভুল, কিন্তু যারা বলছেন তাদের বেশিরভাগই আমার সংসদীয় আসনের না। মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে, সেটাই আসল বিষয়। আমার ইচ্ছা হয়েছিল, ভোটে দাঁড়িয়েছিলাম। যদি মানুষ আমাকে ভোট দিতে চায় তারা দিবে, যদি তারা অন্যভাবে চিন্তা করে তাহলে দিবে না। খুবই সাধারণ একটি ব্যাপার।’

নিজের নির্বাচনী এলাকার মানুষের বিশ্বাস নিয়ে সাকিব বলেন, ‘আমার নির্বাচনী এলাকার বাইরের মানুষদের মতামতের ভিত্তিতে আমার এলাকায় খুব বেশি পরিবর্তন আশা করা উচিত বলে আমি মনে করি না। যারা দাবি করেন যে, রাজনীতিতে আসা ভুল সিদ্ধান্ত ছিল। আমি এখনও বিশ্বাস করি যে, আজকে যদি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে মাগুরার মানুষ আমাকে ভোট দেবে। কারণ তারা বিশ্বাস করে যে আমি তাদের জন্য কিছু করতে পারি।’

‘এটা আমার বিশ্বাস, আর রাজনীতিতে আমি এসেছি এ কারণেই। আমি বারবার বলছি, যদি না আপনি সিস্টেমে প্রবেশ করেন, তাহলে কিভাবে পরিবর্তন আনা সম্ভব? আমার উদ্দেশ্য সৎ ছিল, আর উদ্দেশ্য যখন সৎ তখন কেন কোনও উত্তেজনা থাকবে আমি বুঝতে পারছি না। এটা এমন নয় যে আমি ব্যক্তিগত কিছু পাওয়ার জন্য রাজনীতিতে এসেছি। আমি কিছু দিতে গিয়েছিলাম, আর যদি সেটা ভুল হয়, তাহলে আমি স্বীকার করি যে এটা ভুল ছিল।’

Tags: আওয়ামী লীগবাংলাদেশবিসিবিমাগুরালিড স্পোর্টসসাকিব
Previous Post

প্রিয়াঙ্কা-কিয়ারা নয়, রণবীরের সঙ্গে ‘ডন থ্রি’তে এই নায়িকা

Next Post

বিশ্বের ‘মোস্ট পপুলার’ ছবিগুলোর তালিকায় ‘বরবাদ’!

Next Post
তিনজন অভিনেতার ছবি, একে অপরের পাশে, বিভিন্ন ভঙ্গিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের 'মোস্ট পপুলার' ছবিগুলোর তালিকায় 'বরবাদ'!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৬ দফা দাবিতে সড়ক অবরোধ, যাত্রী-শিক্ষার্থী বাকবিতণ্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT