চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে: জীবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 11, জুন 2024
in বিনোদন
A A
সেলফি ছবি একজন পুরুষের, sunglasses পরা, ব্যাকগ্রাউন্ডে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়কট ইস্যুতে কোনঠাসা সদ্য প্রকাশিত কোমল পানীয়ের একটি বিজ্ঞাপন। যা নিয়ে গত দুদিন ধরে সমালোচনা তুঙ্গে। যদিও এরইমধ্যে অফিশিয়াল ইউটিউবে বিজ্ঞাপনটি আর দেখা যাচ্ছে না।

তবে বিজ্ঞাপন দেখা না গেলেও এতে মডেল হিসেবে দেখা যাওয়ায় তুলোধুনো হচ্ছেন অভিনেতা, নির্মাতা শরাফ আহমেদ জীবন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন, শিমুল শর্মাসহ অন্যদেরও নানান প্রশ্নবানে বিদ্ধ করছেন সাধারণ দর্শক। বলছেন, জেনেবুঝে তারা কী করে এমন বিজ্ঞাপনে অংশ নিলেন!

এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ব্যাখ্যা দিয়েছেন জীবন। এক ফেসবুক পোস্টে বলেছেন,“আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।”

বিজ্ঞাপনে জড়িত থাকার বিষয়টিকে এই নির্মাতা ও অভিনেতা পেশাগত দায়িত্বের জায়গা থেকেই দেখেছেন। এমনটা জানিয়ে জীবন আরো বলেন,“বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র।”

সবসময় ন্যায়ের পক্ষে আছেন দাবি করে জীবন বলেন,“ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।”

Tags: অভিনয়কোমল পানীয়জীবনলিড বিনোদনশিমুল শর্মাসিনেমা
Previous Post

জিততে গিয়েও কেন “আম্পায়ারদের” কাছে হেরে যায় বাংলাদেশ?

Next Post

রাজধানীতে দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

Next Post
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

শিমুলের ছবি, রাতে আলোকসজ্জার পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার ভুল-ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন: শিমুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT