চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ভুল-ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন: শিমুল

'আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 11, জুন 2024
in বিনোদন
A A
শিমুলের ছবি, রাতে আলোকসজ্জার পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

একটি কোমল পানীয় বিজ্ঞাপনে কাজ করে সমালচনায় পড়তে হয়েছে অভিনেতা শিমুল শর্মাকে। গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরাফ আহমেদ জীবনের সঙ্গে অনেকেই শিমুলকে কাঠগড়ায় তুলছেন। বিষয়টির জন্য ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে আলোচনায় আসা অভিনেতা শিমুল অনুতপ্ত হয়েছেন।

নিজের ভেরিফায়েড পেইজে মঙ্গলবার সকালে এক পোস্ট দিয়ে শিমুল বলেছেন, ‘আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেয়ার মতো অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি। কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি।’

‘আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’

শিমুল লিখেছেন, আমি ভবিষ্যতে কোন কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি। আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।

প্রকাশিত এই বিজ্ঞাপনটির নির্মাতা হিসেবে কাজল আরেফিন অমির দিকেও আঙুল তুলছে একটি পক্ষ। তবে জনপ্রিয় এই পরিচালক স্পষ্ট জানিয়েছেন, এই বিজ্ঞাপনটি তিনি নির্মাণ করেননি। অমি বলেন, এই বিজ্ঞাপন তো দূরের কথা, আমি আমার ক্যারিয়ারে কোনো বিজ্ঞাপনই নির্মাণ করিনি। অনেকে ভুল বুঝে মন্তব্য করছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, এই বিজ্ঞাপনের সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই।

Tags: কাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মা
Previous Post

রাজধানীতে দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

Next Post

গাজার উত্তরাঞ্চলে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

Next Post
দুর্ঘটনাগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে দুই শিশু।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার উত্তরাঞ্চলে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

বস্ত্র ও পাট মন্ত্রী নানক বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী নানক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT