চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাপলা চত্বর মামলা: দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে হাজির করার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 07, মে 2026
in - সেমি লিড, আদালত
A A
শাপলা চত্বর মামলার তিনজন আসামির ছবি, দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ৭ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের আবেদনের পর এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত তাদের নির্ধারিত তারিখে হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের আদালতে হাজির করার পর তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানানো হবে এবং এরপর ধাপে ধাপে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। ওই ঘটনার সময় ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে জড়িতদেরও আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের একটি ১৩ সদস্যের প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্ত ও মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পরে সংগঠনটি ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানায় এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। এই মামলায় ছয়জন আসামি কারাগারে রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ আরও কয়েকজন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনার বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও বিচার প্রক্রিয়া চলছে। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Tags: মামলাশাপলা চত্বর
Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের সন্তানদের জন্য ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ চালু

Next Post

মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের নামে মামলার আবেদন

Next Post
চ্যানেল আই অনলাইন: চারজন বিশিষ্ট ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের নামে মামলার আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে দুদক পুনর্গঠনের দাবি নিয়ে আলোচনা করছেন টিআইবি প্রতিনিধিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কাছে দুদক পুনর্গঠনের দাবি টিআইবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT