চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের সন্তানদের জন্য ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 07, মে 2026
in শিক্ষা
A A
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বিশ্ববিদ্যালয়ের প্রতীকী লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের স্থায়ী কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর ছাড়াও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষিসহ সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কর্মচারীদের সন্তানরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। একই যোগ্যতার ক্ষেত্রে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানরাও বিশেষ বিবেচনা পাবে। এছাড়া, স্বামী-স্ত্রী উভয়েই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে যেকোনো একজন এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

একজন কর্মচারী চাকরিকালে সর্বোচ্চ দুই সন্তানের ধারাবাহিক শিক্ষাজীবনের জন্য এ বৃত্তির আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে আগের বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বেতন ও ভর্তি ফি জমাদানের রশিদ, আগের পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এবং পিতা-মাতার এনআইডির সত্যায়িত অনুলিপিও সংযুক্ত করতে হবে।

আগ্রহী কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর-২০২) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। বিভাগীয় প্রধানের সুপারিশসহ যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আগামী ২১ মের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Tags: জাতীয় বিশ্ববিদ্যালয়
Previous Post

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ‘সুইসাইড নোট’ প্রকাশ

Next Post

শাপলা চত্বর মামলা: দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে হাজির করার নির্দেশ

Next Post
শাপলা চত্বর মামলার তিনজন আসামির ছবি, দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু. Channel i News - চ্যানেল আই নিউজ

শাপলা চত্বর মামলা: দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে হাজির করার নির্দেশ

চ্যানেল আই অনলাইন: চারজন বিশিষ্ট ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের নামে মামলার আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT