চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন নয় অধিনায়ক বলে আমাকে অতিরিক্ত কিছু করতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 03, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, অস্ট্রেলিয়ার ফিল্ডার ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল হিসেবে ভালো করতে পারেনি নাজমুল হোসেন শান্তর সিলেট স্ট্রাইকার্স। টাইগারদের নতুন অধিনায়ক নিজেও ব্যাটে ভালো করতে পারেননি। শ্রীলঙ্কা সিরিজে ‘পূর্ণকালীন’ অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষা শান্তর। সেখানে অধিনায়ক হিসেবে নয়, ব্যাটার হিসেবে রান করতে চান তিনি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথমটি গড়াচ্ছে সোমবার। খেলা দিবা-রাত্রীর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলে আসার পর প্রথমবার টি-টুয়েন্টি অঙ্গনে নামছে স্বাগতিক দল।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক, ‘অধিনায়ক না থাকলেও রান করতে হবে। অধিনায়ক থাকলে আলাদাভাবে রান করতে হবে এমন কোনো বিষয় না। আমার কাছে মনে হয় সবার আগে আমি একজন ব্যাটার, ব্যাটিংয়ের সময় আমার কাজ দলের হয়ে রান করা।’

‘এরপর আমার যে দায়িত্ব আছে সেটার ব্যবহার করব মাঠে, মাঠের বাইরে যে জায়গাগুলো আছে। তাই এখানে আলাদাভাবে দেখছি না অধিনায়ক তাই আমাকে অতিরিক্ত কিছু করতে হবে। যখন ব্যাটিং করব আমার দায়িত্বটা কী, সেটা পালন করার চেষ্টা করব।’ যোগ করেন শান্ত।

Tags: বাংলাদেশবিপিএললিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাসিলেটসিলেট স্ট্রাইকার্স
Previous Post

যে কারণে কটাক্ষের মুখে শাহরুখ

Next Post

গাজা ভূখণ্ডে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরাইল

Next Post
প্রতিবাদী বিক্ষোভে শিশু ও নারীদের ছবি সহ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা ভূখণ্ডে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরাইল

নতুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শপথ গ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে জানা গেল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT