চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে জানা গেল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 03, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নতুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শপথ গ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অবেশেষে প্রকাশিত হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম। গত মাসের নির্বাচনের পর পাকিস্তানের আইনপ্রণেতারা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’র সভাপতি শেহবাজ শরিফকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

রোববার ৩ মার্চ পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, শেহবাজ শরিফ বর্তমানে পিএমএলএনের সভাপতি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি ২০১ ভোট পান।

প্রতিবেদনে বলা হয়, শেহবাজ শরিফের প্রতিদ্বন্দ্বী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। রোববার জাতীয় পরিষদ প্রধানমন্ত্রী নির্বাচনে বৈঠক করে।

এতে বলা হয়, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঘোষণা করেন। এরপর সাদিক শাহবাজকে সংসদ নেতার আসনে ডেকে নেন। ঘোষণার পর বড় ভাই নওয়াজকে জড়িয়ে ধরেন শাহবাজ।

নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শিগগিরই সংসদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

৭২ বছর বয়সী শেহবাজ শরিফ গত বছরের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। পরে সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় পরিষদ বিলুপ্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। দলটি সরকার গঠনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট গঠন করেছে।

Tags: পাকিস্তানের নির্বাচনপাকিস্তানের প্রধানমন্ত্রী
Previous Post

গাজা ভূখণ্ডে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরাইল

Next Post

উচ্চ ফলনশীল বারি-১৮ জাতের সরিষার ভালো ফলন

Next Post
উচ্চ ফলনশীল বারি-১৮ সরিষার ক্ষেতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ফলনশীল বারি-১৮ জাতের সরিষার ভালো ফলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানে নিত্যপণ্যের সংকট নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT