চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডানহাতি আফগানদের বিরুদ্ধে ভালো অপশন রিশাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রিশাদ অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আটমাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বুধবার। অ্যাওয়ে সিরিজে আফগান ডানহাতি ব্যাটারদের বিপরীতে বাংলাদেশ স্কোয়াডে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। তবে ভিসা জটিলতায় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রথম ম্যাচে অবশ্য আফগানদের বিপক্ষে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে ভালো অপশন হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। আগেরদিন সংবাদ সম্মেলনে এমন জানিয়েছেন টাইগার অধিনায়ক।

‘ওদের ডানহাতি ব্যাটার বেশির কথা বললেন। কিন্তু বাঁহাতি স্পিনার না থাকলেও রিশাদ আছে। ও যেভাবে টি-টুয়েন্টিতে ভালো বল করছে, আমার মনে ভালো একটা অপশন হবে আমাদের।’

নাসুমের পাশাপাশি নাহিদ রানাও ভিসা জটিলতায় পৌঁছাতে পারেননি। শান্ত’র আশা দুজনেই ম্যাচের আগে পৌঁছাতে পারবেন। বলেছেন, ‘আমার মনে হয় নাসুম এবং রানা চলে আসবে, এটা আমি বিশ্বাস করছি এখনও এবং ক্রিকেট বোর্ড এটা ভালোভাবেই খেয়াল রাখছে বিষয়টা। এখনও যেহেতু ম্যাচটা শুরু হতে সময়বাকী আছে, আমি আশা করছি। তবে আরেকটু আগে আসতে পারলে ভালো হতো। আসলে এটা এখন নিয়ন্ত্রণের বাইরে।’

সাউথ আফ্রিকা সিরিজের মাঝে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন বলে খবরে এসেছিলেন শান্ত। এ নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছিল। প্রোটিয়া সিরিজের কদিন আগে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করেছে বিসিবি। নতুন কোচ হয়ে দায়িত্বে এসেছেন ক্যারিবীয় ফিল সিমন্স। চলতি এলোমেলো ও বিবর্ণ পারফরম্যান্সের পরিস্থিতি চলছে বাংলাদেশের।

পাশাপাশি আফগানিস্তান সিরিজ থেকে সরে গেছেন সাকিব আল হাসান, অসুস্থতার কারণে নেই লিটন দাস এবং কাঁধের চোটে বাদ পড়েছেন তানজিম হাসান। সবকিছু দুর্ভাগ্য কিনা এমন প্রশ্ন যায় শান্ত’র কাছে। সবকিছু একপাশে ঠেলে সামর্থ্য অনুযায়ী নিজেদের কাজটা করার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।

‘বিষয়টা কঠিন, আমার মনে হয় সবগুলো যদি ঠিকঠাক হতো, অবশ্য এটা টিমের জন্য ভালো হতো। যেটা আমি বললাম আসলে নিয়ন্ত্রণের বাইরে এবং খেলোয়াড় হিসেবে আমাদের আসলে এ জিনিসগুলো থেকে বেশি আমাদের যে সামর্থ্য আছে, যে উৎসগুলো আছে, সেগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি সেটা গুরুত্বপূর্ণ। আসলে বাইরের এই বিষয়গুলো যদি সামনের সিরিজ থেকে সমাধান হয় তাহলে আমাদের টিমের জন্যও আরও ভালো হবে।’

Tags: আফগানিস্তানবাংলাদেশরিশাদলিড স্পোর্টসশান্তশারজাহ
Previous Post

টপঅর্ডার ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী খেলুক: শান্ত

Next Post

আফগানদের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন, নির্বাচন প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সক্রিয় রাশিয়া ও ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT