চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টপঅর্ডার ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী খেলুক: শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দুই সংস্করণে ধবলধোলাই হওয়ার পর সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরে বাজে খেলেছে বাংলাদেশ। দলের টপঅর্ডারে ব্যর্থতা প্রকট। সেটি নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে প্রশ্ন গেল অবধারিতভাবেই। টাইগার অধিনায়ক টপঅর্ডারের ব্যাটারদের সামর্থ্য অনুযায়ী খেলার কথা বলছেন।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘যেকোনো সংস্করণে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যারা টপঅর্ডারে ব্যাট করে তারা চাপ নিয়ে ব্যাট করুক এটা আমি চাই না। চাই উপরের দিকে যারা ব্যাটিং করছে তারা খেলাটা উপভোগ করুক, যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী দলের জন্য খেলুক।’

‘আমি বিশ্বাস করছি যে, এই সংস্করণে আমরা ভালো করব এবং অতীতে আমরা ভালো করেছিও। হ্যাঁ, আফগানিস্তান এই কন্ডিশনে অবশ্যই ভালো দল। যেটা মনে করি, আমাদের যে দলটা আছে আমরা যদি শক্তি অনুযায়ী খেলতে পারি, তাদের বিপক্ষে ভালো করা সম্ভব।’

আফগানদের স্ট্রাইকিং পেসার ফজলহক ফারুকী সম্পর্কে শান্ত বললেন, ‘অবশ্যই দারুণ একজন বোলার। তবে আমার মনে হয় এই টিমের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি, সুতারং ওই ধারণাটা অবশ্যই আছে। এবং যেটা বলবো যে, যারা টপঅর্ডারে ব্যাটিং করবে তাদের ওই দায়িত্ব নিতে হবে যে আমরা কীভাবে নতুন বলটা মোকাবেলা করবো।’

হাসমতউল্লাহ শহিদীর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে বুধবার নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

Tags: আফগানিস্তানইউএইবাংলাদেশলিড স্পোর্টসশহিদীশান্তশারজাহ
Previous Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

Next Post

ডানহাতি আফগানদের বিরুদ্ধে ভালো অপশন রিশাদ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার রিশাদ অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডানহাতি আফগানদের বিরুদ্ধে ভালো অপশন রিশাদ

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT