চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নিয়ে যা বললেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 12, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্ত, পজিশনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দলে তার অবদান-অবস্থান সবসময়ই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার, সিরিজে খেলছেন না সাবেক অধিনায়ক সাকিব। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তবুও থাকলেন সাকিব। সিনিয়রের প্রসঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে উঠে এলো জয়গান। দলে সাকিবের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন টাইগার ব্যাটার।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। খেলা শুরু দুপুর ২টা ৩০ মিনিটে। একদিন বিরতি দিয়ে ১৫ মার্চ হবে দ্বিতীয়টি। ১৮ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুটি টেস্ট।

প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে যারা ছিল, তাদের মধ্যে খুব একটা পরিবর্তন করিনি। দলে সাকিব ভাই নেই, সুতরাং আমাদের পরিকল্পনা কিছুটা ভিন্নভাবে করতে হবে।’

‘সাকিব ভাই দলে থাকলে আমাদের কাজ কিছুটা সহজ করে দেন। ব্যাটিং লাইনআপ তৈরির সময় তার অনুপস্থিতি মাথায় রাখব। দলে যারা আছে তাদের নিয়ে ভালো একটি ব্যাটিং লাইনআপের আশা করছি।’

সাকিব বিপিএল খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলেননি। ওয়ানডে সিরিজেও নেই বাঁহাতি তারকা অলরাউন্ডার।

Tags: নিউজিল্যান্ডবাংলাদেশবিপিএললিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কাসাকিব
Previous Post

প্রথম রোজার আগেই আগুনে পুড়লো দোকান; ঈদের আনন্দ শেষ !

Next Post

এসডিজি গোল বাস্তবায়নে বাঘ-বিধবাদেরকে মূলধারার পলিসিতে সংযুক্ত করতে হবে

Next Post
বাঘের সঙ্গে মানুষের সাক্ষাৎ, নদীর পাশে গ্রাম্য জীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসডিজি গোল বাস্তবায়নে বাঘ-বিধবাদেরকে মূলধারার পলিসিতে সংযুক্ত করতে হবে

এফডিসিতে বেতনের দাবিতে মানববন্ধন, অনেক মানুষ দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের আমেজের মধ্যে এফডিসিতে বেতনের দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT