চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের আমেজের মধ্যে এফডিসিতে বেতনের দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 12, মার্চ 2024
in বিনোদন
A A
এফডিসিতে বেতনের দাবিতে মানববন্ধন, অনেক মানুষ দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ের আকাল চলছে এফডিসিতে। অথচ চলচ্চিত্রের এই আঁতুড়ঘরে শুটিং না হলেও বিভিন্ন সংগঠনের নির্বাচন লেগে আছে। এদিকে গত পাঁচমাস ধরে বেতন হচ্ছে না প্রতিষ্ঠানটির কর্মচারীদের।

বেতন না হওয়ার এই সমস্যা এর আগে একাধিকবার হয়েছিল। তবে এবার রমজান মাস পড়ায় কর্মচারীদের বেতন না হওয়ার বিষয়টি আরও মানবেতর আকার ধারণ করেছে। এ কারণে বাধ্য হয়ে এফডিসির কর্মচারীরা মানববন্ধন করেছে।

সোমবার মানববন্ধনে অংশ নিয়ে কর্মকর্চারীরা জানান, পাঁচমাস ধরে ২১৫ জন কর্মকর্তা কর্মচারী বেতন পাচ্ছেন না। এতে করে তারা চরম মানবেতন জীবন কাটাচ্ছেন। এফডিসির কর্মচারীরা মানববন্ধনে আরও জানান, আগে উৎপাদন থাকায় এফডিসি তার নিজের খরচ চালাতো। কিন্তু এখন শুটিং হয় না। এ কারণে তাদের বেতনও বন্ধ। সন্তানের স্কুল ফি কিংবা ঘরভাড়া দিতে পারছেন না। কয়েকমাস পরপর এই সমস্যা আসে।

এফডিসির কর্মকর্তা ও কর্মচারি লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, বেতন না দিতে পারায় কর্মচারীদের অনেকেই ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন না। সরকারের অন্যান্য খাতের মতো আমাদের এফডিসিতে রাজস্ব খাতে নেয়া হোক। দীর্ঘদিন ধরে আমরা এই দাবি জানিয়ে আসছি।

”আমরা মনে করি এই দাবি বাস্তবায়ন হলে এফডিসির কর্মকর্মচারীদের বেতন নিয়ে চিন্তা থাকবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।”

মানববন্ধনে কেউ কেউ এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের উৎপাদন বৃদ্ধিতে অবহেলাকে দায়ী করেন। তবে এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, বেতন ক্লিয়ার হওয়ার জন্য আমরা খুব চেষ্টা করছি। কোন অদৃশ্য কারণে বেতন হচ্ছে না এটা খোঁজার চেষ্টা করছি। কারণ এই বদনাম সবারই।

শুটিং কমে যাওয়ার ২০১৫ সালের পর থেকে অর্থ মন্ত্রণালয়ের অনুদানের উপর এফডিসির কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্ভরশীল হয়ে যায়।

Tags: অভিনয়বিএফডিসিলিড বিনোদনসিনেমা
Previous Post

এসডিজি গোল বাস্তবায়নে বাঘ-বিধবাদেরকে মূলধারার পলিসিতে সংযুক্ত করতে হবে

Next Post

ইভটিজিংয়ের অভিযোগ তুলে যুবককে হত্যা!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইভটিজিংয়ের অভিযোগ তুলে যুবককে হত্যা!

অস্ত্র ও ধারালো অস্ত্রের বিভিন্ন অংশ ও পিস্তল দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত দিয়ে আসা অস্ত্র উঠতি সন্ত্রাসীদের কাছে বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT