চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত দিয়ে আসা অস্ত্র উঠতি সন্ত্রাসীদের কাছে বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 12, মার্চ 2024
in অপরাধ
A A
অস্ত্র ও ধারালো অস্ত্রের বিভিন্ন অংশ ও পিস্তল দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে ব্রাক্ষণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্র নিয়ে আসত। সেগুলো বাংলাদেশে উঠতি সন্ত্রাসীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো একটি চক্র।

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে ভাস্কর্য তৈরির কারিগর হিসেবে কাজ করে আসছিলেন মোখলেছুর রহমান সাগর। সেখানে সুকুমার নামে একজন অস্ত্র তৈরির কারিগরের সঙ্গে তার পরিচয় হয়।তার কাছ থেকে অস্ত্র তৈরির প্রশিক্ষণ নেন মোখলেছুর। পরে দেশে এসে অল্পদিনে কোটিপতি হওয়ার আশায় অবৈধ অস্ত্র তৈরির একটি চক্র গড়ে তোলেন তিনি।

সোমবার ১১ মার্চ রাতে রাজধানীর উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে ৬ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১০)।

গ্রেপ্তাররা হলেন—মূলহোতা মো. মোখলেছুর রহমান সাগর (৪২), মো. তানভির আহম্মেদ (৩২), অনিক হাসান (২৮), মো. আবু ইউসুফ সৈকত (২৮), রাজু হোসেন (৩৮), মো. আমির হোসেন (৪০)।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১৬০টি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি বলেন, এই চক্রটি ভারত থেকে ব্রাক্ষণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্র নিয়ে আসত। সেগুলো বাংলাদেশে উঠতি সন্ত্রাসীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো। এখন পর্যন্ত তারা মোট ১৩টি অস্ত্র দেশে নিয়ে আসে। এর মধ্যে থেকে ৯টি অস্ত্র বিক্রি করেছে। প্রথম চালানে ৮টি অস্ত্র এনে সবগুলা বিক্রি করে। পরে আরও ৫টি অস্ত্র এনে তা থেকে ১টি বিক্রি করেছে। বাকি অস্ত্রগুলো বিক্রি করার সময় চক্রের সদস্যরা গ্রেপ্তার হন। তারা মূলত অধিক লাভের আশায় ভারতীয় অস্ত্র দেশে তৈরির কাজ শুরু করেছিলেন।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র বিক্রির সন্দেহে আটক সন্ত্রাসীরা. Channel i News - চ্যানেল আই নিউজ ফরিদ উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কিছু অবৈধ অস্ত্র ব্যবসায়ী বেশ কিছুদিন অবৈধভাবে পিস্তলসহ বিভিন্ন অস্ত্র তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন নাশকতাকারীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে অস্ত্র সরবরাহ করতেন তারা। র‍্যাব এসব অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার রাতে র‍্যাব-১০ এর একটি দল রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রটির মূলহোতা মোখলেছুর রহমান সাগর ও তানভির আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার মোখলেছুর ও তানভিরের দেওয়া তথ্যে বাড্ডা থানার হাজী আব্দুল হামিদ রোডের পূর্ব-পদরদিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরি ও ব্যবসায়ী চক্রের অপর ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সীমান্তে অস্ত্র ও সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রী প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামি মোখলেছুর রহমান সাগর অবৈধ অস্ত্র তৈরি ও অস্ত্র ব্যবসায়ী চক্রটির মূলহোতা। তিনি পেশায় ভাস্কর্য তৈরির কারিগর। ভাস্কর্য তৈরির দক্ষতার সুবাদে মোখলেছুর রহমান সাগর ভারতের কলকাতা ও শিলিগুড়িতে প্রায় ১২ বছর যাবত কাজ করে আসছিলেন। পরে সুকুমার নামে একজন অস্ত্র তৈরির কারিগরের সঙ্গে তার পরিচয় হয় এবং ওই ব্যক্তির কাছ থেকে মোখলেছুর অস্ত্র তৈরির দক্ষতা অর্জন করেন। পরে তিনি দেশে এসে অস্ত্র তৈরি করে অল্পদিনে কোটিপতি হওয়ার আশায় অবৈধ অস্ত্র তৈরির কাজ শুরু করে মোটা অংকের অর্থের বিনিময়ে সরবরাহের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে প্রথমে তিনি তানভির, অনিক ও সৈকতদের নিয়ে অস্ত্র তৈরি ও সরবরাহের জন্য একটি সিন্ডিকেট গড়ে তোলেন।

Tags: অস্ত্রর্যাব ১০সন্ত্রাসী
Previous Post

ইভটিজিংয়ের অভিযোগ তুলে যুবককে হত্যা!

Next Post

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত

Next Post
ভারতীয় সৈন্যরা মালদ্বীপ থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত

ইন্ডিয়ান ক্রিকেটার যশস্বী জয়সওয়াল আইসিসি মাসসেরা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই ডাবল হাঁকানো জয়সওয়ালই মাসসেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT