চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ ওপেনিংয়ে, কারণ যা জানালেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মঞ্চে ব্যাট ও হেলমেট হাতে উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জিতে সুপার ফোরও নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। দলগত নৈপুণ্যে আফগানদের সঙ্গে ৮৯ রানের জয়ে বেশ খুশি টাইগার অধিনায়ক। ৬-৭ এ ব্যাটিং করা মেহেদী হাসান মিরাজকে এ ম্যাচে দেখা গেছে ওপেনিংয়ে, সেটির কারণও জানালেন সাকিব।

ওপেন করতে নেমে বাজিমাত করেছেন অলরাউন্ডার মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ২৫ বর্ষী তারকা। ১১৯ বলে ১১২ রান করে চোট নিয়ে মিরাজ মাঠ ছাড়েন। কেনো তাকে প্রথমেই ব্যাট করতে পাঠানো হয়েছে, সেটার কারণ জানিয়েছেন সাকিব।

ম্যাচ শেষে সম্প্রচারক চ্যানেলকে সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘দলীয়ভাবে আমরা খুব ভালো খেলেছি। এই মাঠে ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাট করা সহজ না। আমরা ভাগ্যবান যে টসে জিতেছিলাম এবং ব্যাটিং নিতে পেরেছি। মিরাজের প্রসঙ্গে বলতে গেলে, সে যখনই টপঅর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেনো ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করে টিম টাইগার্স। জবাবে নেমে তাসকিন-শরীফুলদের তোপে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

Tags: আফগানিস্তানএশিয়া কাপ-২০২৩টিম টাইগার্সমিরাজলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

৮ নয়, ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’

Next Post

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

Next Post
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেছনে নীল ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ জিতে যেভাবে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT