চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ জিতে যেভাবে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে একই ফরম্যাটে হচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৬ বল বাকি থাকতেই ৫ উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল। শঙ্কা জাগে গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়ার। সেই শঙ্কা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করেছে টিম টাইগার্স।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করে টিম টাইগার্স। জবাবে নেমে তাসকিন-শরীফুলদের তোপে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তাতে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে আসরের সুপার ফোরে নাম লিখিয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের বড় জয়ে গ্রুপে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান দুইয়ে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার শেষ ম‌্যাচটির দিকে তাকিয়ে না থাকলেও চলবে সাকিব-মুশফিকদের। হিসেবও তাই বলছে। সেটির আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য দেয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কার সমান দুই পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে দুইয়ে আছে টাইগার বাহিনী। সাকিবদের নেট রানরেট এখন +০.৩৭৩, সেখানে লঙ্কানদের +০.৯৫১। কথা হল, লঙ্কানদের চেয়ে রানরেটে পিছিয়ে থেকেও কীভাবে শ্রীলঙ্কার আগে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছে?

সমীকরণ অনুযায়ী, ৫ সেপ্টেম্বর শেষ ম্যাচে যদি আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতে যায়, তবে ৪ পয়েন্ট নিয়ে অনায়াসে পরের রাউন্ডে চলে যাবে তারা। ২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও সুপার ফোরে। আফগানিস্তানের পয়েন্ট থাকবে শূন্য।

তবে শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তাহলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ২ করে। মজার ব্যাপার হল, তাতেও বাদ পড়বে না বাংলাদেশ। কারণ আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না। যদি বড় ব্যবধানে জেতেন রশিদরা, তাতে আবার রানরেটে বাদ পড়বে শ্রীলঙ্কা।

আফগানদের রানরেট এখন (-১.৭৮০)। অর্থাৎ, সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বিপক্ষে বেশ বড় ব্যবধানে জিততে হবে তদের। যদি বড় ব্যবধানে জিতেও যায়, তাতে বড় ব্যবধানে হেরে রানরেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়বে শ্রীলঙ্কা। এতে বলে দেয়া যাচ্ছেই, সুপার ফোরে নিশ্চিত লাল-সবুজের প্রতিনিধিদের।

Tags: আফগানিস্তানএশিয়া কাপ-২০২৩বাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিবসুপার ফোর
Previous Post

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

Next Post

জি-২০ সম্মেলন: চীনের প্রেসিডেন্ট আসছেন না শুনে হতাশ বাইডেন

Next Post
বাইডেন ও শি জিনপিং এর ছবি, গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-২০ সম্মেলন: চীনের প্রেসিডেন্ট আসছেন না শুনে হতাশ বাইডেন

মেসি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি দুই গোল করালেন, জয়ে ফিরল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT