চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। টাইগার কিংবদন্তির ওই সময়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দেন। দুবারই অকৃতকার্য হন। ফলে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ তার বোলিং। নিষেধাজ্ঞা কাটাতে তৃতীয়বার পরীক্ষা দেবেন টাইগার অলরাউন্ডার।

শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাকিব। তাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল চ্যানেল আই অনলাইনকে সাকিবের তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেছেন, ‘ওর (সাকিবের) একটা পরীক্ষা আছে এই রোজার মধ্যে। একজনও কোচও নিয়েছে ইংল্যান্ডের। কোচ যদি সম্মতি দেয় তাহলে তৃতীয়বার পরীক্ষা দেবে। পরীক্ষায় যদি পাশ করে তাহলে আমার আশা সে খেলতে পারবে।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের মাটিতে ফেরা হয়নি সাকিব আল হাসানের। মিরপুরে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও তা আর হয়নি। বিপিএলে চিটাগং কিংসের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি। এমনকি ৫ আগস্টের দেশেই ফেরা হয়নি টাইগার তারকার। প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই তাকে দলে নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন লুৎফুর রহমান বাদল। তার আশা সাকিব খেলবেন আসন্ন ডিপিএলে।

বলেছেন, ‘আমরা রাজনৈতিক সাকিবকে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। আমরা আশা করবো যদি সবকিছু ঠিকঠাক থাকে ও খেলবে, আর যদি সরকার না খেলতে দেয় তাহলে আমাদের কিছু করার নেই। আমার পক্ষ থেকে একজন খেলোয়াড়ের জন্য যা যা করার দরকার করেছি, আমি চেষ্টা করেছি।’

Tags: ডিপিএলবোলিং অ্যাকশনলিজেন্ড অব রূপগঞ্জলিড স্পোর্টসসাকিব
Previous Post

স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান ৮৪ শতাংশ মানুষ: জরিপ

Next Post

তিন মাসে ২৫ হাজার কোটির বেশি সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহক

Next Post

তিন মাসে ২৫ হাজার কোটির বেশি সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহক

পাকিস্তানের ক্রিকেটার মনোভাব পরিবর্তনের জন্য উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের বিকল্প নেই পাকিস্তানের, জিতলেই সেমিতে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT