চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে মালয়েশিয়া জুড়ে চলবে ‘তুফান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 19, আগস্ট 2024
in বিনোদন
A A
মালয়েশিয়ায় সিনেমা 'তুফান' এর লিজ বিজ্ঞাপনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য মাতিয়ে ‘তুফান’ এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়াতে।

আগামী শুক্রবার (২৩ আগস্ট) দেশটির বাংলাদেশী কমিউনিটির বসতি এলাকার প্রায় ১৫ টির মতো থিয়েটারে ব্লকবাস্টার হিট এ ছবিটি মুক্তি পাচ্ছে।

গেল ঈদুল আযহায় রায়হান রাফী পরিচালনায় ‘তুফান’ মুক্তি পেয়েছিল। এতে অভিনয় করেন সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েতসহ অনেকে। মুক্তির পর দেশব্যাপী ব্যাপক আলোচনা তৈরি করে অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ছবি ‘তুফান’।

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি দেশের স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসের মতো মাল্টিপ্লেক্সগুলোতে রেকর্ড পরিমাণে শো প্রদর্শিত হয়েছে শাকিবের ছবি। ফলে অল্পদিনে ‘তুফান’ ব্লকাবস্টার হিট সাফল্য পেয়েছে। একইসঙ্গে গ্লোবালিও রেকর্ড ব্রেক করার মতো ব্যবসা করেছে।

‘তুফান’ মালয়েশিয়াতে মুক্তি দিচ্ছে জেটিজি এন্টারপ্লাইজ। এর হেড অব মার্কেটিং অর্নিল রাব্বী জানান, ২ আগস্ট মালয়েশিয়া মুক্তির কথা ছিল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তখন চরম উত্তপ্ত ছিল। প্রবাসীরাও দেশ নিয়ে চিন্তিত ছিলেন। এ কারণে তখন মুক্তি স্থগিত করা হয়।

রাব্বী জানান, দেশের অবস্থা এখন অনেকটা স্বাভাবিক। প্রবাসীরাও স্বস্তিতে আছেন। এ কারণে ২৩ আগস্ট মুক্তি দেয়া হচ্ছে। ইতোমধ্যে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার মুক্তির জন্য বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছি। এখানে দর্শকরা শাকিব ভাইয়ের ছবির দেখার জন্য অনেক ক্রেজি। এখনাকার দর্শকরা ‘তুফান’ দেখার জন্য অধীর অপেক্ষা করছেন। আমরা আশা করছি, মালয়েশিয়া থেকে অনেক ভালো রেসপন্স পাবো।

আলফা আই-এর প্রযোজনায় ‘তুফান’ ছবির ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ দুই বাংলাজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। এমনকি গান দুটিতে আলাদাভাবে ইতোমধ্যে ১০০ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে, যা বাংলা ভাষার কোনো গানে সবচেয়ে কম সময়ে এতো ভিউ!

Tags: গাজী রাকায়েতচঞ্চল চৌধুরীতুফাননাবিলামালয়েশিয়ামিমি চক্রবর্তীরায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
Previous Post

যেসব প্রকল্প অর্থনীতির জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় নয় সেগুলো বাদ দিতে হবে

Next Post

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও দুটি হত্যা মামলা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও দুটি হত্যা মামলা

বাংলাদেশের রেলপথ উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত: রেলপথ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT