চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত: রেলপথ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 19, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রেলপথ উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতের যেকোন সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রেল ভবনে সোমবার (১৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, এজন্য ছাত্র জনতা মাঠে নেমেছে, জীবন দিয়ে জণগনের প্রত্যাশা পূরণের জন্য এ সরকার প্রতিষ্ঠা করেছে।

জনগণ পরিবর্তন চায় বলেই ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এই সরকার ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে। রক্ত দিয়ে প্রতিষ্ঠিত, মানুষের আশা আকাঙ্খা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর। পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে জানান তিনি।

নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন উপদেষ্টা। স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মকর্তাদের স্তূতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

একই সাথে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে। পরিবর্তন চেয়েছে বলেই ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে। এই পরিবর্তন বোঝার চেষ্টা করুন।

Tags: মুহাম্মদ ফাওজুল কবির খানরেলপথ মন্ত্রণালয়
Previous Post

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও দুটি হত্যা মামলা

Next Post

ঝটিকা সফরে যেসব জায়গায় গেলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

Next Post
যুব ও ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন স্থান পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝটিকা সফরে যেসব জায়গায় গেলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের বৈঠক, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT