চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শের খান’-এ যেমন অ্যাকশন থাকবে, তেমনি গল্পও শক্তিশালী: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 04, নভেম্বর 2022
in বিনোদন
A A
শাকিব খান ও অন্য একজন ব্যক্তি বই পড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই শ’র মতো ছবি করেছেন শাকিব খান। জনপ্রিয় এ চিত্রতারকার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে দেয়, সাধারণত অ্যাকশন ধাঁচের ছবিগুলোর গল্প অনেক সময় ঝুলে যায়! তবে শাকিব জানান, তার আসন্ন ছবি ‘শের খান’ তেমন হবে না। থাকবে শক্তিশালী গল্প। যে গল্পে বুঁদ হতে পারেন দর্শক।

বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার পরিচালিত নতুন ছবি ‘শের খান’-এ চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার রাতে চুক্তিবদ্ধ এ ছবির একাংশের প্রযোজক শাকিব নিজেই। সঙ্গে থাকছে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ বানানো প্রডাকশন হাউজ ‘কপ ক্রিয়েশন’।

মূলত এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শের খান’, শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। মুক্তির পরিকল্পনা ২০২৩ এর যেকোনো উৎসবে!

ছবিটি প্রসঙ্গে শাকিব খান বলেন, সানী ভাই এর আগে যে ছবিগুলো বানিয়েছে সবগুলো বড় ক্যানভাসের। নিজের ভালো লাগা থেকে তারই ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রমোশন করেছিলাম যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম। সানী ভাই যেমন ছবি বানায় আমি সবসময় চাইতাম এমন বড় আয়োজনের ছবি হোক। তিনি এর আগে বাণিজ্যিকভাবে পুলিশি অ্যাকশন ছবি করেছেন, যা দর্শক খুব পছন্দ করেছেন।

এসব কারণে সানী সানোয়ারের উপর আগ থেকেই ভালো লাগা ছিল উল্লেখ করে শাকিব আরও বলেন, ‘শের খান’ এর গল্পটা যখন সানী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তখনই ভিউজুয়ালাইজ করছিলাম। চোখে ভাসছিল পিকচারাইজেশন! সেইসঙ্গে গল্পে মানবতার ছাপ দেখছিলাম, খুঁজে পাচ্ছিলাম প্রশাসনিক ব্যাপার, ক্রাইম অপারেশন, থ্রিলার, অ্যাকশন, দেশপ্রেম সবকিছুই। এক কথায় যদি বলি, চমৎকার গল্পে সাজানো ছবি হতে যাচ্ছে ‘শের খান’।

তিনি বলেন, অ্যাকশন বেইজ ছবিগুলো অনেক বড় ক্যানভাস দেখাতে গিয়ে গল্পটা অনেক সময় ফুটে ওঠে না। কিন্তু ‘শের খান’র বিশেষত্ব হচ্ছে শক্তিশালী গল্প। যেমন অ্যাকশন থাকবে, তেমনি মজবুত গল্প থাকছে যা দর্শকদের শেষ পর্যন্ত বসিয়ে রাখতে পারবে। শুধু আমি বা আমার ক্যারেকটার নয়, শের খানের অন্যান্য চরিত্রের জন্য যারা গল্প শুনেছে তারা প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন। প্রতিটি চরিত্রে সবখানে অভিনয়ের স্কোপ আছে নিজেকে প্রমাণ করার।

‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার নিজেই। তিনি বললেন, পুলিশ অ্যাকশনের পাশাপাশি সাসপেন্স, থ্রিল, ড্রামা সবই থাকবে। সেইসঙ্গে ঢাকার বাইরে ঘটে যাওয়া অজানা ক্রাইম প্রেক্ষাপট উঠে আসবে। পুরো সিনেমাতে উন্নত কারিগরী ব্যবস্থা থাকবে।

২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন সানী সানোয়ার। তিনি বলেন, শাকিব খানের হিউজ অডিয়ান্সের দীর্ঘদিনের চাওয়া ছিল তাকে ভিন্নভাবে স্ক্রিনে তুলে আনার। আমার এনালাইসিস হচ্ছে, তাদের সেই ক্ষুধা মেটানোর জন্য উপযুক্ত সিনেমা হতে পারে ‘শের খান’।

ঘোষণার পর থেকে তুমুল আলোচনা হচ্ছে ‘শের খান’ নিয়ে। বিভিন্নভাবে শাকিবের ভক্তরা ছবিটি কেমন হবে তা নিয়ে নানা মতামত লিখছেন সামাজিক যোগাযোগ পাচ্ছেন। অনেকেই নায়িকার নাম জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। তবে শাকিব ছাড়া আপাতত অন্য শিল্পী এবং নায়িকার নাম বলতে চাইলেন না পরিচালক। বলেন, চমক হিসেবেই থাকুক। নায়িকা বা অন্যান্য শিল্পীদের নাম জানার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

Tags: এসকে ফিল্মসলিড বিনোদনশাকিব খানশের খানসানী সানোয়ারসিনেমা
Previous Post

আবারও ট্রেন্ডি গল্প নিয়ে অমি, এবার ‘ব্যাচেলরস ফুটবল’

Next Post

বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ল

Next Post
বান্দরবানের পাহাড়ি এলাকা, সবুজ পাহাড় ও গ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ল

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল লোগো, নৌকা প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT